এক্সপ্লোর

Bengal Election 2026 : 'ধর ধর...', বাঁশবাগানের পথে TMC কর্মীদের তাড়া BJP প্রার্থীর; '২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, ধর্নায় বসছি'

Election 2026 : শেষ মুহূর্তে এসেও নানা রকম গন্ডগোলের খবর আসছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, গলসি : ভোট-বঙ্গে একের পর এক ঘটনা। শেষ দফার ভোটে একের পর এক অভিযোগ সামনে আসছে। শেষ মুহূর্তে এসেও নানা রকম গন্ডগোলের খবর আসছে। এবার তৃণমূল কর্মীদের তাড়া করলেন স্বয়ং বিজেপি প্রার্থীই। ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ ওঠে গলসির ত্রিলোকচন্দ্রপুরে। সেই অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। বাঁশবাগান দিয়ে ছুটে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'এখানে তৃণমূলের নেতারা মদ খাওয়াচ্ছেন। গ্রেফতার করতে হবে। তৃণমূলের কার্যকর্তারা আমাদের কার্যকর্তাদের মারধর করে এখানে মদ খাওয়াচ্ছেন। ১০০ মিটারের মধ্যে মদ খাওয়াচ্ছেন এখানকার তৃণমূল নেতারা। এই মুহূর্তে গ্রেফতার করতে হবে।' 

গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র সংবাদ মাধ্যমকে বলেন, "এটা আদিবাসী পাড়া। যে মানুষগুলো নিরীহ মানুষ, তাঁদের মদ দিয়ে একটা চক্রের মধ্যে রেখে তাঁদের ভোটদান করাচ্ছেন । এদের কোনও দোষ নেই। দোষ হচ্ছে এখানে যারা তৃণমূল নেতা আছেন...উত্তম রুইদাস, ওঁকে এই দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমি ধর্নায় বসছি। অবশ্যই আশপাশে বুথ আছে। ১০০ মিটারের মধ্যে। এগুলো কী হচ্ছে !" ঘটনা গলসি বিধানসভা কেন্দ্রের কাঁকসার বারোবিঘা এলাকায়। সেখানে বুথ থেকে কিছুটা দূরেই রয়েছে একটা বাঁশবাগান। গলসির বিজেপির প্রার্থীর অভিযোগ, সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী মদ খাচ্ছিলেন। ঘটনাস্থলে আসেন তিনি। সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশকেও ডেকে আনেন। অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী।

এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান দক্ষিণেও। সেখানেও তেড়ে যেতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। জমায়েত করে ভোটারদের প্রাভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে। যার জেরে তেড়ে যান বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। পাল্টা বিজেপি প্রার্থীকে তৃণমূলের জয় বাংলা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বর্ধমানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তেড়ে গেলে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, "আমি যাচ্ছি। পিছন থেকে ওরা ওরকম করছে। আজও তো আমি গেলাম। সামনে আয়। জমায়েত করেছিল। ওরা কী বলবে ? নিজেদের তো স্লোগান নেই। বাংলাদেশ থেকে ধার করে আনা স্লোগান দিচ্ছে। আর কী করবে ? তাও সামনে আয়। আমি তো বললাম, আমি তো গেলাম। পুলিশ প্রশাসনের ভূমিকা একটাই, আমি অভিযোগ করছি তারপর তারা আসছে। কিন্তু, এই ঘটনা কেন ঘটবে ? ৫০ মিটারের মধ্যে কেন থাকবে ? "

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget