এক্সপ্লোর

SIR Supplementary List: কোন ওয়েবসাইটে দেখতে পাবেন SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট?

West Bengal SIR Supplementary Voter List: আজ সন্ধের মধ্যে প্রথমে জেলা নির্বাচনী অধিকারিকদের (DEO) কাছে পৌঁছে যাবে সাপ্লিমেন্টারি তালিকা। তারপর সেখান থেকে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে বুথে বুথে।

২৩ মার্চ প্রকাশ হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ২৮ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ফলে, যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তাত এই ২৮ লক্ষ ভোটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে বলেই খবর। গত মাসের ২৮ তারিখ প্রকাশ হয়েছিল SIR-এর ফাইনাল লিস্ট। আর এবার বেরোতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা।

কমিশন সূত্রের খবর, ২২ মার্চ, রবিবার সন্ধে পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের নাম। এ ছাড়াও শুক্রবার পর্যন্ত খবর ছিল বাদ যেতে চলেছে ১০ লক্ষ ভোটারের নাম। খবর, আজ সন্ধের মধ্যে প্রথমে জেলা নির্বাচনী অধিকারিকদের (DEO) কাছে পৌঁছে যাবে সাপ্লিমেন্টারি তালিকা। তারপর সেখান থেকে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে বুথে বুথে। এমনকি SDO বা BDO-এর অফিসেও দেখা যাবে এই তালিকা। পরে এই তালিকা দেখা যাবে অনলাইনেও।

অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে এই তালিকা। electoralsearch.eci.gov.in , voters.eci.gov.inceowestbengal.wb.gov.in - এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এ ছাড়াও আপনার ফোনে থাক ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পাবেন।

তথ্য বলছে, পশ্চিমবঙ্গের SIR - এর ফাইনাল লিস্ট অনুযায়ী মোট 'বিবেচনাধীন' ভোটার ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এর মধ্যে কমিশন সূত্রে খবর, নিষ্পত্তি হয়েছে ২৮ লক্ষ ৬ হজর মানুষের। এখনও বাকি রয়েছে ৩২ লক্ষ নাম। ফাইনাল লিস্ট অনুযায়ী বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ নাম। সূত্রের খবর, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অনুযায়ী বাদ পড়তে পারে আরও ১০ লক্ষ ভোটারের নাম। ফলে, বাদের তালিকায় থাকতে পারে মোট ৭৩ লক্ষ নাম।

উল্লেখ্য, যাঁদের নাম বাদ পড়েছে তাঁর চাইলে ট্রাইব্যুনালে যেতে পারবেন। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকারও জারি হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ট্রাইব্যুনালের কাজ কী? কেন গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এ ছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ মোট ১৯ জন বিচারপতি। আসলে এসআইআরের সঙ্গে যুক্ত বিচাপরিদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনও ব্যক্তি বা ভোটার অখুশি হলে বা তাঁর কিছু বলার থাকলে, তিনি সেই অভিযোগ জানতে পারবেন এই ট্রাইব্যুনালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget