এক্সপ্লোর

Bigg Boss 17: সলমন সঞ্চালিত 'বিগ বস ১৭'-এ প্রতিযোগী মমতা কুলকর্নি? জোর জল্পনা

Mamta Kulkarni: মণিকা বেদী, পূজা ভট্টা, তানিশা মুখোপাধ্যায়, শমিতা শেট্টি, রিমি সেন, মিনিশা লাম্বা এর আগে 'বিগ বস'-এর বিভিন্ন সিজনে অংশ নিয়েছেন। এবার শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে আসবেন মমতা কুলকর্নি। 

নয়াদিল্লি: পর্দায় ফিরছে 'বিগ বস' (Bigg Boss 17)। ইতিমধ্যেই সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানের ১৭তম সিজনের সঞ্চালনায় ফিরছেন সলমন খান (Salman Khan)। এবারের সিজনে প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে সেই নিয়েও শোনা গেছে একাধিক নাম। তবে এখনও নির্মাতাদের তরফে নিশ্চিত কোনও নামের তালিকা ঘোষণা করা হয়নি। এর আগে 'বিগ বস'-এ এসেছেন একাধিক তারকা। সেই আবহে শোনা যাচ্ছে 'বিগ বস ১৭'-এ নাকি দেখা যেতে পারে অভিনেত্রী মমতা কুলকর্নিকে (Mamta Kulkarni)। 

'বিগ বস ১৭'-এ দেখা যেতে পারে মমতা কুলকর্নিকে?

মণিকা বেদী, পূজা ভট্টা, তানিশা মুখোপাধ্যায়, শমিতা শেট্টি, রিমি সেন, মিনিশা লাম্বা, একাধিক অভিনেত্রী এর আগে 'বিগ বস'-এর বিভিন্ন সিজনে অংশ নিয়েছেন। এবার শোনা যাচ্ছে সলমন খান সঞ্চালিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রযোজকদের তরফে যোগাযোগ করা হয়েছে মমতা কুলকর্নির সঙ্গে। 

নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকর্নি, এবার 'বিগ বস ১৭'-এর প্রতিযোগীর নামের সম্ভাব্য তালিকায় জায়গা করে নিয়েছেন বলে খবর। এক বিনোদন সংস্থা সূত্রে খবর, নির্মাতারা ইতিমধ্যেই মমতা কুলকর্নির সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এই জল্পনা প্রসঙ্গে নির্মাতারা এখনও মুখ খোলেননি। প্রিমিয়ার না হওয়া পর্যন্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে না। 

মমতা কুলকর্নি চিরকালই নানা ধরনের নাটকীয়তার সঙ্গে জড়িয়েছেন। সে কোনও ম্যাগাজিনের কভারে তাঁর সাহসী ছবিই হোক বা তাঁর ব্যক্তিগত জীবন। ২০০৩ সালে বলিউডকে বিদায় জানান মমতা, উদ্দেশ্য ছিল যোগাভ্যাসে মন দেওয়া। যোগিনী হিসেবে একটি স্মৃতিকথাও লিখেছেন মমতা। 

মমতা এখন অনেক মামলার বিবাদী। সেই সমস্যার সমাধান হলে তিনি 'বিগ বস ১৭'-এ ফিরতেও পারেন।

আরও পড়ুন: Yuvaan: 'গায়ক' ইউভানের কণ্ঠে 'পুজোর গন্ধ' সোশ্যাল মিডিয়া জুড়ে, শুভশ্রীর পোস্ট ভাইরাল

মমতা কুলকর্নির কেরিয়ারের সবচেয়ে বড় হিট ছবি সলমন খানের বিপরীতে 'কর্ণ অর্জুন'। যদি তিনি 'বিগ বস ১৭'-এ প্রতিযোগী হিসেবে আসেন তাহলে সলমনের সঙ্গে এটি তাঁর 'রিইউনিয়ন' পর্ব হবে বলা যায়। তবে শুধু সলমনই নন, মমতা কাজ করেছেন গোবিন্দ, মিঠুন চক্রবর্তী, অনিল কপূর, অক্ষয় কুমার, আমির খান, সঞ্জয় দত্তের সঙ্গেও। 'আশিক আওয়ারা' ছবিতে তিনি সেফ আলি খানের সঙ্গেও কাজ করেছেন। তাঁর শেষ ছবি ছিল ২০০১ সালের বক্স অফিস সফল 'ছুপা রুস্তম'। 

১৫ অক্টোবর, রবিবার থেকে 'বিগ বস ১৭' দেখানো হবে রাত ৯টায়। সাম্প্রতিক প্রোমোয় তেমনই ঘোষণা করা হয়েছে। একটি ঝলমলে প্রিমিয়ার ইভেন্টেরও আয়োজন করা হয়েছে যেখানে প্রতিযোগীদের সঙ্গে আলাপ করানো হবে। প্রত্যেক সপ্তাহান্তে রাত ৯টায় ও সপ্তাহের বাকি দিনগুলোয় রাত ১০টায় দেখানো হবে 'বিগ বস ১৭'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget