এক্সপ্লোর

Yuvaan: 'গায়ক' ইউভানের কণ্ঠে 'পুজোর গন্ধ' সোশ্যাল মিডিয়া জুড়ে, শুভশ্রীর পোস্ট ভাইরাল

Subhashree Ganguly: বিছানায় বসে খুদে ইউভান। বছর তিনেকের খুদের কথা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি কিন্তু পুজোর মুখে মুখস্থ 'আয় রে ছুটে আয়' গানটি। শিশুর মুখে এই গান শুনতে কার না ভাল লাগে!

কলকাতা: 'আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে...', একরত্তি ইউভানের (Yuvaan) কণ্ঠে, আধো আধো বোলে মন কাড়বে পুজোর এই গান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করেন খুদের মা, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly Post)। 

ইউভানের পুজোর 'অ্যালবাম', ভিডিও সৌজন্যে শুভশ্রী

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিও চলতে শুরু করলেই মন ভরবে দর্শকের। 

বিছানায় বসে খুদে ইউভান। বছর তিনেকের খুদের কথা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি কিন্তু পুজোর মুখে মুখস্থ 'আয় রে ছুটে আয়' গানটি। শিশুর মুখে এই গান শুনতে কার না ভাল লাগে! প্রত্যেকটা পংক্তি একেবারে হুবহু নিজের সাধ্যমতো উচ্চারণে গেয়ে চলেছে খুদে। আর সেটি ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী নিজেই। ছেলে গানের লাইন ভুলে যেতে একবার ধরিয়েও দিলেন। খেলার ছলে ইউভানের গান গাওয়ার ভিডিও এখন ভাইরাল। ক্যাপশনে লেখেন, 'আমাদের পুজোর অ্যালবাম। গায়ক ইউভান'। অভিনেত্রীর পোস্টের কমেন্ট ভরেছে ভালবাসায়। কেউ বলছেন, 'কী মিষ্টি', আবার কেউ কেউ লিখলেন, 'কত বড় হয়ে গেল'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখা যায় যে তিনি প্রায়ই ছেলের নানা কীর্তির ভিডিও পোস্ট করে থাকেন। সেটা পোষ্যের সঙ্গে খুনসুটিই হোক বা ছড়া মুখস্থ বলা বা পড়া বলা। ইউভানের নানা ঘটনার সঙ্গে দর্শক পরিচিত হন শুভশ্রীর পোস্টের মাধ্যমে। দেখতে দেখতে ইউভান বড়ও হয়ে উঠছে, সেই মুহূর্তও দর্শক মিস করেন না। 

অন্যদিকে, আর বেশিদিন নয়, শীঘ্রই দাদা হতে চলেছে ইউভান। তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী কিছুদিন আগেই ঘোষণা করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। পোস্টে লিখেছিলেন, ইউভানের 'প্রোমোশন' হয়েছে। গোটা পরিবার এখন নতুন সদস্যের আগমনের অপেক্ষায়। সম্প্রতি অভিনেত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান হয়। 

আরও পড়ুন: Anirban Bhattacharya Birthday: ৩৭ পূর্ণ করলেন অনির্বাণ, জন্মদিনেও ব্যস্ত শ্যুটিংয়ে

গত ১২ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ করল ইউভান। বার্থডে সেলিব্রেশনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, 'হ্যাপি ইউভান ডে'। থিমের জন্মদিনের পার্টিতে 'ব্যাটম্যান' সেজেছিল তারকা খুদে। কালো পোশাকে সেজেছিলেন রাজ ও শুভশ্রীও। খুদেকে শুভেচ্ছাবার্তা ভাসান ইন্ডাস্ট্রির অনেকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget