এক্সপ্লোর

Model Death: র‍্যাম্পে হাঁটার সময় ভেঙে পড়ল লোহার স্তম্ভ, ঘটনাস্থলেই মৃত্যু মডেলের

Fashion Show Accident: প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি লৌহস্তম্ভ রাখা হয়েছিল আলো লাগানোর কাজের জন্য, কিন্তু আচমকাই তা খুলে পড়ে স্টেজের ওপর। এর ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মডেলের।

নয়ডা: ফ্যাশন র‍্যাম্পে (Fashion Ramp) হাঁটার সময় হঠাৎ ভেঙে পড়ল লোহার স্তম্ভ (Iron Pillar)। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সী মডেল (model dies), খবর পুলিশ সূত্রে। নয়ডার (Noida) ঘটনা। 

ফ্যাশন র‍্যাম্পে দুর্ঘটনা, মৃত্যু মডেলের

তিনি মডেল। র‍্যাম্প ওয়াক করা তাঁর পেশার অংশ। আর সেই সময়েই দুর্ঘটনা। নয়ডার এক ফ্যাশন শোয়ে স্টেজে হাঁটার সময়েই ভেঙে পড়ে এক লোহার স্তম্ভ। দুর্ঘটনায় মৃত্যু হল মডেলের। ২৪ বছর বয়সী মডেলকে শনাক্ত করা হয়েছে, নাম জানা গেছে বংশিকা চোপড়া। নয়ডার সেক্টর ১৬এ-র ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওর ঘটনা বলে খবর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি লোহার স্তম্ভ রাখা হয়েছিল আলো লাগানোর কাজের জন্য, কিন্তু আচমকাই তা খুলে পড়ে স্টেজের ওপর। এর ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মডেলের। দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামের এক ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে সঙ্গে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। 

নয়ডার অতিরিক্ত ডিসিপি মোহন অবস্তি বলেন, 'বংশিকার মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ফ্যাশন শোয়ের আয়োজক ও আলোর কাজের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।'

এছাড়াও পুলিশ জানিয়েছে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ার কোনও অনুমতি ছিল না। ,

আরও পড়ুন: Monsoon Hair Care Tips: বর্ষার মরসুমে বাড়ে চুল পড়ার সমস্যা, রেহাই পেতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?

প্রসঙ্গত, মাস খানেক আগে মঞ্চে অনুষ্ঠান করার সময় আহত হন শিল্পী বেনি দয়ালও। অনুষ্ঠান চলাকালীন ড্রোনের আঘাত লাগে মাথায়, চেন্নাইয়ে আহত হন সঙ্গীতশিল্পী। তামিলনাড়ুর চেন্নাইয়ে কনসার্ট চলছিল শিল্পীর, সেই অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছিল ড্রোন দিয়ে। হঠাৎই তা পড়ে যায় এবং শিল্পীর মাথার পিছন দিকে আঘাত লাগে বলে জানা যায়। এরপর 'বদতমিজ দিল' গায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা বিস্তারে জানান তিনি। ড্রোনের ফ্যান দিয়ে আঘাত পেয়েছেন মাথায় এবং আঙুলে, জানান গায়ক। তিনি ভিডিওয় বলেন, 'ড্রোনের ফ্যানগুলো, ওগুলো আমার মাথার পিছনে পড়ে ও বেশ খানিকটা কেটে ছোরেও যায়। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে। কিন্তু বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই এর থেকে সেরে উঠব বলে আশা করছি।' 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
Tiger Shroff: কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget