এক্সপ্লোর

Monsoon Hair Care Tips: বর্ষার মরসুমে বাড়ে চুল পড়ার সমস্যা, রেহাই পেতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?

Hair Care: বর্ষার মরসুমে সপ্তাহে অন্তত তিনদিন শ্যাম্পু করা প্রয়োজন। মাথার তালু বা স্ক্যাল্প সঠিক ভাবে পরিষ্কার না রাখলে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। এর থেকে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

Monsoon Hair Care Tips: বর্ষার মরসুমে অনেকেরই চুল পড়ার (Hair Fall Problems) সমস্যা বেড়ে যায়। যাঁদের এমনিতেই হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা রয়েছে, তাঁরা এই মরসুমে (Monsoon Hair Care) সতর্ক থাকুন। একটু অসাবধান হলেই বর্ষার দিনে চুল পড়ার সমস্যা মারাত্মক ভাবে বাড়তে পারে। মূলত চুলের গোড়া দুর্বল বা আলগা হয়ে গেলেই চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে চাইলে বর্ষার মরসুমে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভরা বর্ষার মরসুম। 

একনজরে দেখে নিন বর্ষার মরসুমে চুল পড়ার সমস্যা কমাতে কী কী সতর্কতা অবলম্বন করবেন

  • বৃষ্টির জল থেকে চুলকে রক্ষা করুন। বর্ষার দিনে বৃষ্টি ভিজে মরসুম উপভোগ করার ইচ্ছে থাকে অনেকেরই। কিন্তু সরাসরি বৃষ্টির জল আপনার চুলে পড়লে চুলের ক্ষতি হতে পারে। কারণ এই বৃষ্টির জলে অ্যাসিডিক উপকরণ থাকে। এছাড়াও থাকে অনেক নোংরা, ময়লা। তাই বৃষ্টির জল থেকে চুলকে রক্ষা করুন। চুল পড়ার সমস্যা এড়াতে চাইলে বৃষ্টিতে না ভেজাই ভাল।
  • বর্ষার মরসুমে সপ্তাহে অন্তত তিনদিন শ্যাম্পু করা প্রয়োজন। মাথার তালু বা স্ক্যাল্প সঠিক ভাবে পরিষ্কার না রাখলে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। এর থেকে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই চুলে ময়লা জমতে দেওয়া যাবে না। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা পারলে রোজই শ্যাম্পু করে নিন। এর ফলে চুল ভাল থাকবে।
  • বর্ষার মরসুমে যেহেতু আবহাওয়ায় যথেষ্ট আর্দ্রতা থাকে, তাই এই সময় চুলে তেল ম্যাসাজ করলে আপনার স্ক্যাল্প বেশি ময়শ্চারাইজড বা হাইড্রেটেড হয়ে যায়। এর ফলে চিটচিটে ভাব দেখা যায় মাথার তালু এবং চুলে। এর ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই বর্ষার মরসুমে চুলে তেল ম্যাসাজ না করাই ভাল।
  • শুধু বর্ষার মরসুম নয় চুলের গঠন সুদৃঢ় করতে, চুল পড়ার সমস্যা কমাতে, চুলের সঠিক বৃদ্ধির জন্য খাওয়াদাওয়ার দিকেও নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি এসব এড়িয়ে চলাই ভাল। যা সহজপাচ্য সেই ধরনের খাবার খেতে হবে। অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার চুলের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়।
  • বর্ষার দিনে চটজলদি শুকিয়ে নেওয়ার জন্য অনেকেই হেয়ার ড্রায়ার জাতীয় জিনিস ব্যবহার করেন। চুলে অতিরিক্ত তাপ দিয়ে তা শুকিয়ে নিতে গেলে চুলের স্বাস্থ্য একেবারেই খারাপ হয়ে যায়। চুল দুর্বল হয়ে যায়, চুলের গোড়া আলগা হয়ে যায়। এর ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget