এক্সপ্লোর

Ganapath: প্রকাশ্যে 'গণপথ: এ হিরো ইজ বর্ন'-র নতুন পোস্টার, যোদ্ধা রূপে নজর কাড়লেন কৃতি

Kriti Sanon: হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

কলকাতা: 'গণপথ: এ হিরো ইজ বর্ন' ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon)। ইতিমধ্য়েই ছবির প্রথম পোস্টারে প্রকাশ্য়ে এসেছে টাইগার শ্রফের লুক। আর আজ গণেশ পুজোর দিন প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে একাবারে যোদ্ধা রূপে দেখা যাচ্ছে কৃতী শ্য়াননকে। আর অভিনেত্রীর এই লুক ইতিমধ্য়েই পছন্দ করেছে তাঁর ভক্তরা।

এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। উল্লেখ্য় এর আগেও 'হিরোপান্তি' (Heropanti) ছবিতে দেখা মিলেছিল টাইগার শ্রফ ও  কৃতি শ্য়াননের। নয় বছর পর আবারও তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখতে পাবে দর্শক। 

হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। বড়পর্দায় মুক্তির পর ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন...

রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু

প্রসঙ্গত, কিছুদিন আগেই 'মিমি' ছবির জন্য় জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন কৃতি শ্য়ানন। আত্মপ্রকাশ থেকে পুরোদস্তুর নায়িকা হয়ে উঠলেও, ২০২১ সালের আগে পর্যন্ত অভিনয় ক্ষমতা দেখানোর তেমন সুযোগ পাননি কৃতি। 'মিমি' সেই হিসেব পাল্টে দেয়। রাতারাতি প্রতিভাশালী অভিনেত্রী হিসেবে সমালোচকদের নোটবুকে নাম ওঠে তাঁর। অভিনেত্রী হওয়ার স্বপ্ন সার্থক করতে ছোট শহরের মেয়ে কী ভাবে পরিস্থিতির শিকার হয়, অর্থের বিনিময়ে বিদেশি দম্পতিকে নিজের গর্ভ ভাড়া দেন এবং স্বপ্নভঙ্গ হয়, পর্দায় নিখুঁত ভাবে প্রতিটি মুহূর্ত ফুটিয়ে তোলেন কৃতি। এমনকি শুধুমাত্র অর্থের বিনিময়ে অন্যের ঔরসজাত সন্তানকে গর্ভে ধরার পর কী ভাবে মাতৃত্ববোধ জেগে ওঠে, তা ফুটিয়ে তুলতে নিজেকে ভাঙতে বাকি রাখেননি কৃতি। সেই পরিশ্রমেরই স্বীকৃতি হিসেবেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন নায়িকা।

অন্য়দিকে,  'বড়ে মিঞা ছোটে মিঞা' (Bade Miyan Chote Miyan) ছবিতে  অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফকে। বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর ঈদে। শোনা গেছে এই ছবির জন্য় আর টাইগার শ্রফ নিচ্ছেন ৪৫ কোটি টাকা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এমন তথ্য দেওয়া হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget