এক্সপ্লোর

A R Rahman: 'তোয়ালে দিয়ে মুড়ে রাখতেন অস্কার', মায়ের কোন মধুর স্মৃতি তুলে আনলেন রহমান ?

A R Rahman Remembering: আমার মা বিশ্বাস করতেন যে সেই সব পুরস্কার আসলে সোনা দিয়ে তৈরি। মায়ের স্মৃতিচারণায় ডুব দেন এ আর রহমান। কোন মধুর স্মৃতি তুলে আনেন তিনি ?

মুম্বই: গানের জগতে বিশ্ববন্দিত নাম এ আর রহমান। পুরস্কারের ঝুলি তাঁর উপচে পড়ছে বলা চলে। দুটি অস্কার, দুটি গ্র্যামি পুরস্কার, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব পুরস্কারে ভরে আছে রহমানের গানের ঝুলি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মায়ের স্মৃতিচারণায় ডুব দেন রহমান (A R Rahman)। ছয়টি জাতীয় পুরস্কার জেতা রহমান জানান যে তাঁর প্রয়াত মা করিমা বেগম একসময় তাঁর দুবাইয়ের ঘরে পুরস্কারগুলিকে তোয়ালে দিয়ে মুড়ে রাখতেন। তিনি ভাবতেন সেই সমস্ত পুরস্কার আসলে সোনার তৈরি। মায়ের সঙ্গে এখনও অচ্ছেদ্য বন্ধন রহমানের, এই স্মৃতিচারণাতেই তাঁর প্রকাশ লক্ষ্য করা যায়।

একটি সাক্ষাৎকারে রহমান (A R Rahman) বলেন তাঁর মায়ের কথা। এখনও মায়ের সঙ্গে তাঁর ওতপ্রোত যোগাযোগ। মারা গিয়েছেন তিনি, অথচ তাঁর শিরায় যেন এখনও মায়ের গন্ধ। রহমান বলেন, 'আন্তর্জাতিক স্তরে যে সমস্ত পুরস্কার আমি পেয়েছিলাম তা সবই আমার দুবাইয়ের বাড়িতে রাখা ছিল। আর সেই সব পুরস্কারই রাখা থাকত তোয়ালে দিয়ে মুড়ে। আমার মা বিশ্বাস করতেন যে সেই সব পুরস্কার আসলে সোনা দিয়ে তৈরি। আর তাই তিনি মারা যাবার পরে আমি তাঁর ঘরে গেলাম এবং সেগুলি বের করে নিয়ে এলাম। আর তারপর সব পুরস্কার আমি দিয়ে দিয়েছি দুবাইয়ের ফিরদৌস স্টুডিয়োতে। ফিরদৌস স্টুডিয়োতে দারুণ একটা শো-কেসে সাজানো আছে সেইসব পুরস্কার, ট্রফি। কিছু পুরস্কার আবার তাঁর হাতেও আসেনি। কয়েকজন পরিচালক মনে হয় সেগুলিকে স্যুভেনিরের মত রেখে দিয়েছেন নিজের কাছে'।

নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে রহমান (A R Rahman) জানান কীভাবে কঠিন সময়েও তাঁর মা পাশে থেকেছেন রহমানের। তিনি বলেন, 'আমি যখন আমার নিজের স্টুডিয়োটা তৈরি করছিলাম, আমার কাছে একটা অ্যামপ্লিফায়ার বা ইকুয়ালাইজার কেনারও টাকা ছিল না। এই ঘরে শুধু একটা শেলফ, মাটিতে কার্পেট আর একখানা এসি ছিল। আমি সেখানে বসেই দিন কাটাতাম, হাতে টাকা ছিল না জিনিসপত্র কেনার জন্য। আমি এই স্টুডিয়ো তৈরি করে কোনও যন্ত্রপাতি না কিনে ভিতরেই বসে থাকতাম সারাদিন। আমার মা তাঁর গয়না বন্ধক দিয়ে প্রথম আমাকে একটা রেকর্ডার কিনে দেন। আর সেই সময় নিজেকে রাজার মত মনে হয়েছিল আমার। আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম, আর তারপর যেন জীবনটাই বদলে গেল আমার'।

সম্প্রতি 'অমর সিং চমকিলা' ছবিতে ইমতিয়াজ আলির পরিচালনায় গান গেয়েছেন এ আর রহমান (A R Rahman) আর তাঁর গান দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবিটি এবং এতে অভিনয় করেছিলেন দিলজিত দোশানজ এবং পরিণীতি চোপড়া। এর আগেও ইমতিয়াজ এবং রহমান একত্রে কাজ করেছেন।   

আরও পড়ুন: KK Last Song: মে মাসেই চলে গিয়েছিলেন তিনি, এবার এই হিন্দি সিনেমায় থাকছে KK-র গাওয়া শেষ গান..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget