এক্সপ্লোর

Aamir Kiran Love Story : কিরণের সঙ্গে কীভাবে সম্পর্ক শুরু হয়েছিল "মিস্টার পারফেকশনিস্ট"-এর ?

দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত আমির-কিরণের। শুরুটা কেমন ছিল ? কীভাবে সম্পর্কে জড়ান এই জুটি ?

মুম্বই : দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত। নতুন পথ চলার কথা জানিয়েছেন বলিউডের "মিস্টার পারফেকশনিস্ট" ও কিরণ রাও। বাবা-মা হিসাবে নিজেদের দায়িত্ব অবশ্য পালন করে যাবেন বলে জানিয়েছেন আমির-কিরণ। বলিউডের এহেন সফল জুটির সম্পর্কের শুরু কীভাবে ? নতুন করে ফের একবার তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

২০০১ সালের ব্লকবাস্টার ছবি ছিল "লগান"। সেই সিনেমার সেটেই প্রথম কিরণের সঙ্গে সাক্ষাৎ আমিরের। এর পর ২০০৫ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হয়। ২০১১-র ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান আজাদ রাও খানের জন্ম। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, তাঁরা একে-অপরকে পছন্দ করতেন। এক বছর ধরে তাঁর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। বন্ধু হয়ে উঠেছিলেন। ২০০৪ সাল থেকে তাঁদের সম্পর্ক জোরদার হয়ে ওঠে। 

জানা যায়, একসময় মাছ-মাংস-ডিম খেতে ভালবাসতেন আমির খান। কিরণ তাঁকে একটি ভিডিও দেখানোর পর থেকে নাকি তিনি ভেগানে পরিণত হন। 

"ক্যায়ামত সে ক্যায়ামত তক", "সরফরশ", "থ্রি ইডিয়টস", "তলাশ" ও "দঙ্গল"-এর মতো একের পর এক সুপারডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন আমির। ছবির চরিত্র নিখুঁতভাবে তুলে ধরার জন্য তাঁর খুঁতখুঁতেভাব সকলেরই জানা। এহেন আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীণা দত্ত। তাঁদের দুই সন্তানও রয়েছে। নাম- পুত্র জুনেইদ খান ও কন্যা ইরা খান।

এর পর কিরণের সঙ্গে সম্পর্ক, বিয়ে। ১৫ বছর পর সেই সম্পর্কে ইতি। তবে, ছবিতে, এনজিও-য় একসঙ্গে কাজ করে যাবেন বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন আমির-কিরণ। তাঁরা আরও বলেছেন, এই ১৫ বছরে আমরা দারুণ মুহূর্ত কাটিয়েছি। আনন্দ, হাসি। আমাদের সম্পর্কে আছে আস্থা, ভালবাসা, সম্মান। কিন্তু, আমরা এখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, বাবা-মা এবং পরিবার হিসেবে। পুত্র আজাদের প্রতি তাঁরা সমস্ত দায়বদ্ধতা পালন করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, টম হ্যাঙ্কসের ছবি "ফরেস্ট গাম্প"-এর হিন্দি রিমেক "লাল সিং চাড্ডা"য় এরপর দেখা যাবে আমিরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget