এক্সপ্লোর

Susmita Roy: 'মা হতে চেয়েছি, এবার লড়াইটা একসঙ্গে...', দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে অঝোরে কাঁদলেন সুস্মিতা

Susmita Roy News: সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে একাধিক পোস্ট করেছেন সুস্মিতা। সমস্ত রকম আয়োজন করেই বিয়ে করার পরিকল্পনা ছিল সুস্মিতার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেত্রী সুস্মিতা রায় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন।
  • স্বামী শুভাশিস দে-র সঙ্গে কাজের সূত্রেই আলাপ হয়েছিল।
  • বিবাহের পর আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন স্বপ্নপূরণের কথা।
  • নতুন জীবনে সকলের আশীর্বাদ চেয়েছেন তিনি।

কলকাতা: সোশ্যাল মিডিয়ার একটি পোস্টই তোলপাড় ফেলেছিল। বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সুস্মিতা রায়। যদিও তিনি এখন পর্দা থেকে দূরেই রয়েছেন। পুরোদমে ব্যবসা করছেন সুস্মিতা। তবে মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কোনও হেঁয়ালি না করেই তিনি জানালেন, তিনি বিয়ে করেছেন। সবাই যেন তাঁকে আশীর্বাদ করেন। প্রসঙ্গত, এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুস্মিতা। তবে সেই বিয়ে কয়েক বছরেই ভেঙে যায়। সুস্মিতা সন্তান ও হারিয়েছেন, সেই কথা একাধিক সাক্ষাৎকারে তিনি বলেওছেন। তবে দ্বিতীয় বিয়েতে, মা হওয়াকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে একাধিক পোস্ট করেছেন সুস্মিতা। সমস্ত রকম আয়োজন করেই বিয়ে করার পরিকল্পনা ছিল সুস্মিতার। সেই শখ ও পূরণ করেছেন তিনি। স্বামী শুভাশিস দে-র সঙ্গে সুস্মিতার আলাপ ও কাজের সূত্রেই। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। আইবুড়ো ভাত থেকে শুরু করে তত্ত্বের আয়োজন, সবই হয়েছে সেখানে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার ও করে নিয়েছেন সুস্মিতা। প্রথমে বিয়ের ছবি হিসেবে তিনি স্বামী-স্ত্রীর হাতের ছবি শেয়ার করেছিলেন কেবল। লিখেছিলেন, 'মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—“মা”…আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো…'

এরপরে আইবুড়ো ভাতের ছবি শেয়ার করে নিয়ে সুস্মিতা লিখেছিলেন, 'আইবুড়ো ভাতের সকাল। হয়তো আমি আর আইবুড়ো নই—তবুও মনটা ঠিক সেখানেই আটকে আছে। অনেকে অনেক কথা বলেছে। তবুও এবারে ঠিক করেছি, সব নিয়ম মেনে বিয়ে করব। কারণ এই বিয়েটা… এই দিনটা… আমার খুব দেরিতে পাওয়া এক টুকরো স্বপ্ন। কিছুই বাদ দিতে চাই না। প্রতিটা মুহূর্ত বাঁচতে চাই… যেন আর কোনোদিন আফসোস না থাকে।তোমরা একটু পাশে থেকো।'

এরপরে সোশ্যাল মিডিয়ায় বিবাহবেশের ছবি শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেই ছবিতে দেখা গিয়েছে, বিয়ের আসরেই অঝোরে কাঁদছেন তিনি। এ যেন স্বপ্নপূরণের কান্না। সুস্মিতা লিখেছেন, 'যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম। সেখান থেকেই শুরু আমাদের নতুন পথ চলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে… তবে এবার আমরা একসঙ্গে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget