এক্সপ্লোর

Sushmita Sen: ফের শুরু হল 'আরিয়া ৩'-এর শ্যুটিং, সুস্থ হয়ে যোগ দিলেন সুস্মিতা সেন

'Aarya 3' Shoot Resumes: লাইভে অভিনেত্রী বলেন, 'গেস করুন আমি কোথায় পৌঁছেছি? ফিরে আসতে পেরে দুর্দান্ত লাগছে। আরিয়া সারিন ফিরে এসেছে।'

নয়াদিল্লি: গত মাসেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। অস্ত্রোপচারও হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) কথাও জানান তিনি। তবে সম্প্রতি সুস্মিতার 'আরিয়া ৩'-এর (Aarya 3) এক সহ-অভিনেতা জানান যে জয়পুরে  (Jaipur) পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করছিলেন তিনি। 

জয়পুরে 'আরিয়া ৩'-এর শ্যুটিং আবার শুরু করেছেন সুস্মিতা সেন

নিজের স্বাস্থ্যের সম্পর্কে সমস্ত জরুরি আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। গতকাল, শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে লাইভ সেশন করেন তিনি। সেখানেই সুখবর দিলেন সুস্মিতা। জানালেন তিনি ফিরেছেন জয়পুরে। 'আরিয়া ৩'-এর শ্যুটিং শেষ করতে। 

লাইভে অভিনেত্রী বলেন, 'গেস করুন আমি কোথায় পৌঁছেছি? ফিরে আসতে পেরে দুর্দান্ত লাগছে। আরিয়া সারিন ফিরে এসেছে। আরিয়া ৩ আপনাদের সকলের সামনে নিয়ে আসার তর সইছে না, যত তাড়াতাড়ি হয় ততই ভাল।' জয়পুরে ল্যান্ড করেই লাইভ করেন তিনি হোটেলে যাওয়ার পথে। তিনি এও বলেন, জয়পুর তাঁর কাছে বাড়ির মতো, এবং ফিরে এসে খুব আনন্দিত তিনি। অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন তিনি। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ নববর্ষ। অন্তহীন সম্ভাবনার সঙ্গে নতুন শুরুর উদ্দেশ্যে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

আরও পড়ুন: Kartik Aaryan: 'আমি সম্মানিত...', ফেমিনা মিস ইন্ডিয়ার বিজয়ীদের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছাবার্তা কার্তিকের

'আরিয়া ৩'-এর শ্যুটিং স্থগিত রাখা হয় সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের জন্য

অভিনেতা বিকাশ কুমার, যিনি আরিয়ায় এসিপি খানের চরিত্রে অভিনয় করেন, বলেন সুস্মিতা সেন জয়পুরে পৌঁছেই হৃদরোগে আক্রান্ত হন। যদিও তিনি এক-দু দিন শ্যুটিং করেছিলেন কিন্তু তারপর শ্যুটিং স্থগিত করে দেওয়া হয়। অভিনেতা জানান, 'সিজন ৩-এর সিংহ ভাগ শ্যুট হয়ে গিয়েছে। রাজস্থানকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি। কিছু বাইরের দৃশ্য আছে যা জয়পুরে শ্যুটিং করতে হবে। আমরা পৌঁছই ওখানে, কিন্তু দুর্ভাগ্যবশত, সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে আমরা জানতে পারিনি। কিন্তু দিন দুই পর সকলেই জানতে পারি যখন তিনি গোটা দুনিয়াকেই জানান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget