এক্সপ্লোর

Abar Bochor 20 Pore teaser released: আবীর কলকাতায়, 'বছর ২০ পর' তাঁর ডাকে ফিরবেন রুদ্রনীল, অর্পিতা, তনুশ্রীরা?

মুক্তি পেল আবার 'বছর কুড়ি পরে' ছবির টিজার। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে-র দিন মুক্তি পাবে এই ছবি।

কলকাতা: হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরে আসবে ২০ বছর পর? নাকি আবার বন্ধুর ডাকে সংসার ছেড়ে ফিরবে না কেউ? ৫৯ সেকেন্ডের টিজার মনে রেখে যায় এই প্রশ্নটাই। শুরুটা হয় আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) একটা ফোন দিয়ে, ফোনের ওপারে রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh)। কলকাতায় ফিরে আবীর ফোন করেন রুদ্রনীলকে। রুদ্রনীলের আবদার, বনি আর নীলাকে বলে দিই? তারপর? আস্তে আস্তে প্রকাশ পায় সব চরিত্রেরা। 

মুক্তি পেল আবার ' আবার বছর কুড়ি পরে' (Abar Bochor 20 Pore) ছবির টিজার। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে-র দিন মুক্তি পাবে এই ছবি। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন, আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty) ও রুদ্রনীল ঘোষ। টিজারের স্পষ্ট, প্রতিটি চরিত্রে অভিনয় করবেন ২ জন অভিনেতা অভিনেত্রীরা। কিশোর বয়সের বন্ধুত্ব কেমন থাকে ২০ বছর পর? পুরনো স্মৃতি বেশি মনে থাকে নাকি পুরনো মনখারাপ? সব মিলিয়ে 'আবার বছর ২০ পর' বন্ধুত্বের গল্প।

গোটা ছবির শ্যুটিংই হয়েছে পাহাড়ে। করোনাবিধি মেনেই শেষ হয়েছে ছবির কাজ। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই শীতেই বড় পর্দায় মুক্তি পাবে 'আবার বছর ২০ পর'। নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর ২০ পরে' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।

অতিমারী পেরিয়ে মুক্তির দিন ঘোষণা, ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে 'ধর্মযুদ্ধ'

এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন রুদ্রনীল। নির্বাচনের সময় প্রচার ও দলীয় কাজে ব্যস্ত থাকার ফলে নতুন কোনও ছবিতে কাজ করেননি তিনি। কাজ হাতও নেননি। জানিয়েছিলেন, নির্বাচনী ব্যস্ততা মিটলেই ফের রুপোলি পর্দায় ফিরবেন তিনি। কারণ অভিনয়ই তাঁর পেশা ও ভালোবাসা। সেই কথা রেখেই 'আবার বছর ২০ পরে'-এর গল্প বলতে পর্দায় ফিরছেন রুদ্রনীল।

অন্যদিকে রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে পর্দায় ফিরছেন তনুশ্রীও। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে রুদ্রনীল বা তনুশ্রী কেউই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেননি। কেবল নিজেদের পেশায় মন দিয়েছেন তাঁরা। অনুরাগীরাও অপেক্ষায় প্রিয় তারকাদের পর্দায় দেখার জন্য
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget