এক্সপ্লোর

Dharmajuddha release: অতিমারী পেরিয়ে মুক্তির দিন ঘোষণা, ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে 'ধর্মযুদ্ধ'

অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ'।

কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ' (Dharmajudda)। ২০১৯ সালে ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। ছবি মুক্তির কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা পরিস্থিতির জেরে বার বার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। কেবল 'ধর্মযুদ্ধ' নয়, মুক্তির দিন ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছে রাজের তৈরী অপর ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji)। অবশেষে ২০২২ সালের ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ধর্মযুদ্ধ'।

'ধর্মযুদ্ধ' ছবিতে রাজনীতির ছোঁয়া রয়েছে, রয়েছে ধর্ম নিয়ে কাটাছেঁড়ার কথাও। বিধানসভা নির্বাচনের আগে ছবির মুক্তি করার পরিকল্পনা করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কিন্তু করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। বার বার মুক্তি র দিন ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছে একাধিক ছবির। অবশেষে মুক্তি পাচ্ছে 'ধর্মযুদ্ধ'। 

রাজস্থানে বিয়ে করার আগে 'বিশেষ' পরিকল্পনা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের

এই ছবির অন্যতম ভূমিকায় রয়েছে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। কিন্তু চলতি বছর প্রাণ কেড়েছে তাঁর। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। স্বাতীলেখার মৃত্যুর পর আফশোস করে রাজ জানিয়েছিলেন, স্বাতীলেখাকে এই ছবি না দেখাতে পারার আফশোস তাঁর থেকে যাবে চিরকাল। 

'পরিণীতা' ছবি থেকেই নিজের ছক ভেঙে বেরিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পরিচালনায় পরিবর্তন এনেছেন রাজও। 'ধর্মযুদ্ধ' ছবিতেও বড় পরিবর্তন রয়েছে শুভশ্রীর লুকে। শুভশ্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক,(Saptarshi Moulick) পার্নো মিত্র, (Parno Mitra) ঋত্বিক চক্রবর্তী, (Rwittick Chakraborty) সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে। 

আপাতত পাহাড়ে ছুটি কাটাচ্ছেন 'রাজ-শুভশ্রী'। ইনস্টাগ্রাম স্টেটাসে পাহাড়ের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তবে তাঁর শেয়ার করা ছবিতে প্রথমে দেখা যায়নি রাজ বা শুভশ্রীকে। কেবল শীত পোশাক পরা ইউভানের ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের প্রেক্ষাপটে বসে আরামে পা দোলাচ্ছে ইউভান। তার মাথায় সাদা টুপি, গায়ে উইন্ডচিটার। এরপর রাতের দিতে নিজের ও রাজের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। এরপর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ও রাজের একটি ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে এলাহি আয়োজনে বসে প্রাতঃরাশ সারছেন তাঁরা। আর তার ফাঁকেই হলুদ শীতপোশাকে একটি সেলফি তুলেছেন রাজ। পাশেই তাঁর সঙ্গে মাথা ঠেকিয়ে বেগুনি পোশাকে বসে শুভশ্রী। ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, 'আমার জীবন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget