এক্সপ্লোর

Bengali Web Series: নির্বাচনের আবহে সৌরভের 'আবার রাজনীতি', গদি দখলের লড়াইয়ে দিতিপ্রিয়া, কৌশিক, কনীনিকা

Abar Raajniti Web Series: এই রাজনীতিতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের দ্বৈরথ নেই। রয়েছে রীজপুরের রাজনৈতিক সমীকরণ। রয়েছে গদির লড়াই, রয়েছে বিশ্বাস, অবিশ্বাস আর প্রতিহিংসার গল্প

কলকাতা: রাজনৈতিক আবহ। দিকে দিকে ভোটপ্রচার, রাজনৈতিক আক্রমণ চলছেই। সব মিলিয়ে সরগরম গোটা দেশ থেকে রাজ্যের রাজনৈতিক আবহ। আর সেই ছোঁয়া কি লাগল বিনোদনের দুনিয়াতেও! ওটিটি প্ল্যাটফর্মেও 'আবার রাজনীতি' (Abar Raajniti)!

নাহ.. এই রাজনীতিতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের দ্বৈরথ নেই। রয়েছে রীজপুরের রাজনৈতিক সমীকরণ। রয়েছে গদির লড়াই, রয়েছে বিশ্বাস, অবিশ্বাস আর প্রতিহিংসার গল্প। নিপুণ কলমে সেই গল্পই বুনেছেন পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। ২৪ মে 'হইচই' (Hoichoi) -এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'আবার রাজনীতি'। এই সিরিজের প্রথম অধ্যায় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। রাজনীতির মরসুমেই আবার ফিরছে সৌরভের 'আবার রাজনীতি'।

শনিবার মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। আর সেখানে অন্যতম আকর্ষণ অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) আগের সিজনেই ইঙ্গিত ছিল, কৌশিক গঙ্গোপাধ্যায়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই গল্পে। তবে সেই লুকে, চরিত্রে যে এতটা চমক থাকবে তার প্রত্যাশা করেননি কেউই। গত সিজনের থেকে একেবারে উল্টো ব্যক্তিত্বে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee)-কে। এছাড়াও আগের সিরিজের মতোই এই সিরিজেও মধ্যমণি দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে তাঁর চরিত্রেও বিভিন্ন শেডস ও চমক থাকবে। এছাড়াও রয়েছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-ও। 

আজ যে ট্রেলার প্রকাশ পেয়েছে, সেখানে রয়েছে রাজনীতি, বিশ্বাস, অবিশ্বাস আর এক গদি দখলের লড়াইয়ের গল্প। এই রাজনীতি রাজ্যের সঙ্গে রাজ্যের নয়, রাজনৈতিক দলেরও নয়, এই রাজনীতি ক্ষমতা দখলের লড়াই এক পরিবারে মধ্যেই। সেখানে বিশ্বাস-অবিশ্বাস, চরিত্রদের বিভিন্ন দিক সমস্তই নিপুণ কলমে ও পরিচালনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সৌরভ। এর আগে, সৌরভের 'কেমিস্ট্রি মাসি'-র মতো ওয়েব সিরিজও প্রশংসিত হয়েছে। 'রাজনীতি'-র প্রথম অধ্যায়ে সৌরভ যে টান টান উত্তেজনা সৌরভ বুনেছিলেন, তাতে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা সৌরভ দ্বিতীয় সিজনে কতটা ধরে রাখতে পারেন এখন সেটাই দেখার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sourav Chakraborty (@souravcinsta)

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: মিঠুনের সঙ্গে আমার বন্ধুত্বের মধ্যে রাজনীতি নেই, তবে ওকে নিয়ে সিনেমা করব না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget