এক্সপ্লোর

Tollywood New Film: 'অভাগীর স্বর্গ' অবলম্বনে আসছে মিথিলার নতুন ছবি, মুক্তি পেল মিউজিক অ্যালবাম

Rafiath Rashid Mithila: এই ছবিতে যে গানগুলি রয়েছে, সেগুলি হল, 'প্রেম যদি হয়', 'ও লজ্জাবতী', 'আমার মন মানে না', 'বাপের নয় সে সোহাগী'

কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্প অবলম্বনে আসছে নতুন ছবি 'ও অভাগী'। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। পারিবারিক এই গল্পের মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে সদ্যই। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)।

এই ছবিতে যে গানগুলি রয়েছে, সেগুলি হল, 'প্রেম যদি হয়', 'ও লজ্জাবতী', 'আমার মন মানে না', 'বাপের নয় সে সোহাগী'। গোটা সিনেমার অ্যালবামটাই মুক্তি পেয়েছে সদ্য। এদিন এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত সঙ্গীতশিল্পীরাই উপস্থিত ছিলেন। মিউজিক লঞ্চ ইভেন্টে অবশ্য ছিলেন না অভিনেতা-অভিনেত্রীরা।

বাংলাদেশ ও ভারতের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। অন্যান্য ভূমিকাতেও রয়েছেন নতুন-পুরনো মিলিয়ে একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীরা। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপির দায়িত্বে রয়েছেন, মলয় মণ্ডল। ছবির এডিটর সুজয় দত্ত রায়।

এই ছবিটি সম্পর্কে পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলছেন,  'ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোন লেখা পড়ে মনে হত, ঠিক যেন সিনেমা দেখছি। বড় হয়ে উপলদ্ধি করলাম, ওঁর লেখা নিয়েই দুর্দান্ত ছবি হতে পারে। মাত্র একটা লাইনেই অনেকগুলো দৃশ্য তুলে ধরা যায় ওঁর লেখা থেকে। ' ও অভাগী ' সিনেমাটি হল 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসাবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরী করাই ছিল আসল চ্যালেঞ্জ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saregama Bengali (@saregamabengaliofficial)

আরও পড়ুন: Tollywood New Cinema: বড়পর্দায় আসছেন 'বীনাপাণি' অ্যানমেরি টম, থাকছেন রাজেশ-খরাজও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget