এক্সপ্লোর

দিদার তৈরি মুড়িঘণ্ট আর দই কইয়ের স্বাদ মনে পড়লে এখনও জিভে জল আসে: আবীর

পুজোর সময় কাজের জন্য কলকাতার বাইরে কাটবে। শহর ছাড়ার আগে তাই মাছ খাওয়াচ্ছিলেন মা! একটি বিপণী সংস্থার জন্য অনুষ্ঠানে এসে এবিপি লাইভের সঙ্গে নিজের স্বাদের সাতকাহন ভাগ করে নিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

কলকাতা: পুজোর সময় কাজের জন্য এই প্রথম কলকাতার বাইরে কাটবে তাঁর। শহর ছাড়ার আগে তাই বেশি করে মাছ খাওয়াচ্ছিলেন মা! পেশার তাগিদে সবসময় মেনুতে স্বাস্থ্যকর খাবার রাখতে হয় তাঁকে। তবে আদ্যোপান্ত বাঙালি এই অভিনেতা ভালোবাসেন বিউলির ডাল আলুপোস্ত থেকে শুরু করে মায়ের হাতের ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল পর্যন্ত। এখনও সবচেয়ে বেশি মনে পড়ে দিদার হাতের রান্না। একটি বিপণী সংস্থার জন্য অনুষ্ঠানে এসে এবিপি লাইভের সঙ্গে নিজের স্বাদের সাতকাহন ভাগ করে নিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

শ্যুটিং করতে আপাতত রাজ্যের বাইরে আবীর। ছবির কাজে থাকলে বাড়ির কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করেন তিনি? অভিনেতা বলছেন, 'আমি সবসময়ই এমন খাবার পছন্দ করি যেটা মুখোরোচক হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মতও হবে। যেখানে শ্যুটিং করতে যাচ্ছি, সেখানে চাইলেই ভালো ভালো খাবার পাব না। আজ আমি ব্রিটানিয়ার সৌজন্যে আমি ২ রকমের স্ক্যাক্স বানিয়েছি। সেগুলো একদিনে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে মুখোরোচকও। শ্যুটিং শুরু করার আগে যদি এই শিল্পটা আরও ভালোভাবে আয়ত্ত্ব করে ফেলতে পারি, তাহলে টিমের বাকি সবাইকেও চমকে দিতে পারব। তবে হ্যাঁ, বাড়ি থেকে দূরে গেলে আমি রোজকার সাধারণ খাবারটা খুব মিস করি। ডাল, ভাত আর মাছ।'

মাছে ভাতে বাঙালি। আবীরের প্রিয় খাবারের তালিকাও তেমনই। তবে মায়ের রান্নার ওপর বোধহয় সব বাঙালিরই আলাদা ভালোবাসা থাকে। মায়ের হাতের কোন পদটা সবচেয়ে বেশি পছন্দ আবীরের? অভিনেতা বলছেন, 'আমার মা মাঝেমধ্যেই রান্না নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। সেইগুলোও বেশ ভালো লাগে আমার। আবার বিউলির ডাল, আলুপোস্ত, ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল তো পছন্দের তালিকায় রয়েছেই। কিন্তু আমার সবচেয়ে প্রিয় রাঁধুনি ছিলেন আমার দিদা। তবে উনি তো এখন আর নেই। দিদার হাতের বানানো মুড়িঘন্টের কথা ভাবলেই এখনও জিভে জল চলে আসে। ওই গন্ধ, ওই স্বাদ। আরও একটা প্রিয় রান্না ছিল ওঁর হাতের, দই কই। এমনকি দিদা মারা যাওয়ার পর ওনার হাতের আলুভাজার মত আলুভাজাও আমি আর কোথাও খুঁজে পাইনি। আসলে এনাদের রান্নার সঙ্গে তো ভালোবাসা আর স্নেহও মিশে থাকে। তাই রান্নার স্বাদটা যেন আরও বেড়ে যায়।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget