এক্সপ্লোর

Sumana Das Exclusive: কোভিড পজিটিভ শুনেই ভেঙে পড়েছিলাম, সুস্থ হয়ে বলছেন টুম্পা-খ্যাত সুমনা

করোনামুক্ত 'টুম্পা'। আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের সুস্থ হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুমনা। সবাইকে ধন্য়বাদও জানান তিনি। 

কলকাতা: করোনামুক্ত 'টুম্পা'। আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের সুস্থ হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুমনা। সবাইকে ধন্য়বাদও জানান তিনি। 

শরীর অসুস্থ হতেই কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন অভিনেত্রী। তারপর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই ঘরবন্দি অভিনেত্রী। এবিপি লাইভকে সুমনা বলছেন, 'কোভিড পরিস্থিতিতেও আমি কাজ করেছি। কিন্তু সমস্ত নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেছি। সবসময় স্য়ানিটাইজার, মাস্ক ব্যবহার করেছি। ভাবতে পারিনি আমার কোভিড হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় খুব ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয় হয়েছিল মা-বাবার জন্য। একই বাড়িতে ছিলাম। ওনারা ২জনেই অসুস্থ। তবে খুব নিয়ম মেনেই আইসোলেশান কাটিয়েছি। মা-বাবাকে ছুঁতে পারেনি কোভিড।'

একটা ঘরে নিজেকে বন্দি রাখতে হয়েছিল। মন ভালো রাখতে কী করতেন সুমনা? অভিনেত্রী বলছেন, 'সত্য়ি কথা বলতে আমি প্রথম কয়েকটা দিন খুব ভেঙে পড়েছিলাম। সেইসময় আমায় মানসিকভাবে সামলেছেন বাবা-মা। কাছে যাওয়ার উপায় ছিল না। ফোনে কথা হত সবসময়। আর আমার বন্ধুরা রোজ ফোন করেছে আমায়। খোঁজ নিয়েছে, কথা বলেছে। তাতে আমার মন ভালো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে একটা জেদ চেপে গিয়েছিল, যে আমার সেরে উঠতেই হবে। সেই মানসিক জোরটা খুব জরুরি ছিল। তবে নেগেটিভ হলেও শরীরে এখনও ভীষণ ক্লান্তি রয়েছে। অন্যান্য কিছু সমস্য়াও রয়েছে। বিশ্রামে রয়েছি।'

অনেকেই কোভিড হলে আতঙ্কিত হয়ে পড়ছেন। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেককে। সুমনা বলছেন, 'করোনা হওয়ায় আমিও প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। এই সময়টা একে অপরের পাশে থাকার। আক্রান্ত হলেও ভয় পাবেন না। মনের জোর রাখুন। আর জীবনটাকে একটা নিয়মে বেঁধে ফেলুন। সময়মত পুষ্টিকর খাবার খান। পরিষ্কার থাকুন। করোনার জন্য এখনও তো কোনও ওষুধ নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খান। আর যতটা পারেন মানুষের পাশে দাঁড়ান। এই সময়টা শো-অফের নয়, সাহায্যের।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget