এক্সপ্লোর

Aryann Bhowmik Exclusive: ইন্ডাস্ট্রিতে আদর্শ প্রসেনজিৎ, হিটলারের ভূমিকায় অভিনয় করার শখ আরিয়ানের

'একজন অভিনেতা যতগুলো মাধ্যমে কাজ করার সুযোগ পাবে, তত দক্ষতা বাড়বে। আমি মঞ্চ, ধারাবাহিক, শর্টফিল্ম, সিনেমা সবেতেই কাজ করতে চাই। শুধু নায়ক নয়, অভিনেতা হতে এসেছি।' হাসতে হাসতে বললেন আরিয়ান ভৌমিক।

কলকাতা:  জট কাটিয়ে সদ্য় শেষ হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। বড়পর্দায় মুক্তির অপেক্ষায় কাকাবাবু সিরিজের নতুন ছবি। আর 'সন্তু'? সদ্য শর্টফিল্মের শ্যুটিং শেষ করেছে সে। আর করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই মুম্বই উড়ে যাওয়ার কথা। শেষ করতে হবে অজয় দেবগনের সঙ্গে শ্যুটিং-এর কাজ। এক কাজ একসঙ্গে! 'একজন অভিনেতা যতগুলো মাধ্যমে কাজ করার সুযোগ পাবে, তত দক্ষতা বাড়বে। আমি মঞ্চ, ধারাবাহিক, শর্টফিল্ম, সিনেমা সবেতেই কাজ করতে চাই। শুধু নায়ক নয়, অভিনেতা হতে এসেছি।' হাসতে হাসতে বললেন আরিয়ান ভৌমিক।

কেরিয়ারের শুরু হয়েছিল 'চলো পাল্টাই' ছবিতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে। গৌরবের ভূমিকায় আরিয়ানের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। সেই শুরু। এরপর একাধিক ছবিতে ছোট-বড় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাকাবাবু সিরিজের সন্তুও তিনিই।ইন্ডাস্ট্রিতে আদর্শ কে? আরিয়ান বলছেন, 'অবশ্যই বুম্বা আঙ্কেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওঁর সঙ্গে অনেকগুলো কাজ করেছি। কেবল পর্দায় অভিনয় নয়, অফ ক্যামেরায় বুম্বা আঙ্কেল একজন খুব ভালো মানুষ। ওনার নিয়মানুবর্তিতা, অভিনয়ের ওপর ভালোবাসা আর নিষ্ঠাটা শেখার মত। শ্যুটিং সেটে দেখতাম, কতবার চিত্রনাট্য নিয়ে নিজের সংলাপ অভ্যাস করছেন। অত বড় অভিনেতা অথচ একেবারে মাটিতে পা রেখে চলেন। সবার সঙ্গে মিশে যেতে পারেন। অনেক ছোট থেকে একসঙ্গে কাজ করছি বলে আমায় খুব স্নেহ করেন। শ্যুটিং ফ্লোরে ওনার সঙ্গে থাকা মানে প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু শেখার থাকে।' আর সৃজিত? ' সৃজিত মুখোপাধ্যায় আমায় অন্যতম প্রিয় পরিচালকদের মধ্যে একজন। সদ্য 'রে' দেখেই সৃজিতদাকে ফোন করেছিলাম। 'ফরগেট মি নট' আমার সবচেয়ে ভালো লেগেছে। ছবিটা সবার দেখা উচিত। আমার ফোন পেয়ে খুশি হয়েছিলেন সৃজিতদা।' উচ্ছসিত আরিয়ান।

'কাকাবাবুর প্রত্য়াবর্তন' মুক্তি পেলে সন্তুর যাত্রা শেষ। আরিয়ান বলছেন, 'একটা সময় সন্তুর যাত্রা শেষ হতই। চরিত্রটা এমনই সেটার জন্য নির্দিষ্ট এখটা বয়স লাগে। তবে এখনও বিশ্বাস হয় না আমি কাকাবাবু সিরিজে কাজ করেছি এত বছর ধরে। সন্তু আমার কেরিয়ারে অনেক বড় একটা প্রাপ্তি। সবসময় মিস কর সন্তুকে।' তবে আপাতত নতুন ছবি, শর্টফিল্ম আর ধারাবাহিকের কাজেই ব্যস্ত আরিয়ান। 'তিতলি' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। বাকি রয়েছে 'ময়দান' ছবিতে অজয় দেবগনের সঙ্গে শ্যুটিংয়ের কিছু অংশও। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই কাজ শেষ করতে মুম্বই পাড়ি দেবেন আরিয়ান। সামনেই তাঁর অভিনীত শর্টফিল্ম 'সানগ্লাস' মুক্তি পাওয়ারও কথা রয়েছে।

ছবিতে সন্তুর ব্রেক আপ হয়েছে সদ্য। আর আরিয়ানের? অভিনেতা বলছেন, 'এত কাজের মধ্যে প্রেমের জন্য সময় বের করা হয় না। সুতরাং স্বপ্নের নারী নেই। আমার প্রেম এখন অভিনয়ই। তাই স্বপ্নের চরিত্র রয়েছে। কখনও সুযোগ পেলে অ্যাডলফ হিটলারের ভূমিকায় অভিনয় করতে চাই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget