এক্সপ্লোর

ABP Live Exclusive: এক ফ্রেমে 'দোস্তজী' পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরী, আসছে নতুন ছবি? খোঁজ নিল এবিপি লাইভ

Tollywood Update: ইনস্টাগ্রামে জল্পনা উস্কে পরিচালক ছবি পোস্ট করে লেখেন, 'এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!' তাহলে কি পরিচালকের 'নতুন পদে' দেখা যাবে তারকা অভিনেতাকে?

কলকাতা: একদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। যাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে আট থেকে আশিকে। ২০২২ সালের ছবি 'হাওয়া' (Hawa) রীতিমতো আন্দোলিত করে বাঙালি দর্শককে। অন্যদিকে ২০২২ সালে কলকাতায় মুক্তি পায় প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee) পরিচালিত ছবি 'দোস্তজী' (Dostojee)। নবীন পরিচালকের এই ছবি তুমুল হইচই ফেলে দর্শক মহলে। দেশের গণ্ডি পেরিয়ে দুই শিশুর অখণ্ড বন্ধুত্বের গল্প চোখে জল আনে বিদেশী দর্শকেরও। এবার এই দুই শিল্পীকে দেখা গেল এক ফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পরিচালক। সেই থেকে শুরু জল্পনা। তাহলে কি এবার একসঙ্গে কাজ করবেন তাঁরা? যদিও পোস্টে বিশেষ কোনও তথ্য ভাগ করেননি প্রসূন। তাঁর সঙ্গে যোগাযোগ করে এবিপি লাইভ (ABP Live Exclusive)। কী বললেন পরিচালক?

প্রসূনের পরিচালনায় এবার অভিনয় চঞ্চলের?

নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে রয়েছেন চঞ্চল চৌধুরী, অন্যদিকে ব্রুকলিনে প্রসূন। কিন্তু একই দেশে যখন রয়েছেন দেখা তো করতেই হয়। ইনস্টাগ্রামে জল্পনা উস্কে পরিচালক ছবি পোস্ট করে লেখেন, 'এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!' তাহলে কি পরিচালকের 'নতুন পদে' দেখা যাবে তারকা অভিনেতাকে? এবিপি লাইভকে প্রসূন চট্টোপাধ্যায় বলেন, 'এখনই নিশ্চিতভাবে কিছু বলছি না। তবে চঞ্চল দা আমার খুবই প্রিয় অভিনেতা। দেখা যাক কী হয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prasun Chatterjee (@prasunchatterjee_official)

আপাতত 'নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স'-এর কারণে নিউ ইয়র্কে রয়েছেন প্রসূন। তাঁর প্রথম ছবি সাড়া ফেলেছে দর্শক মহলে। এই ছবি দেশের পাশাপাশি মুক্তি পেয়েছে একাধিক দেশেও। মিলেছে দুর্দান্ত প্রতিক্রিয়া। ফলে তাঁর পরের কাজের ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শক। যদিও প্রথম ছবি নিয়েই দেশ-বিদেশ ঘুরতে গিয়ে আগামী ছবির কাজ শুরুর সময় পাচ্ছেন না বলে দাবি পরিচালকের। অনেকেরই প্রশ্ন 'দোস্তজী' কবে ওটিটিতে আসছে? পরিচালক বলেন, 'আগামী তিন চার মাসের মধ্যে ওটিটিতে ছবিটাকে নিয়ে আসতে পারব বলে আশা রাখছি।' পরিচালক জানাচ্ছেন বিদেশ থেকে ফিরে শুরু করবেন নতুন ছবির রিসার্চ, যদিও সে ছবির বিষয়বস্তু কী তা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

অন্যদিকে, চঞ্চল চৌধুরীর জনপ্রিয় 'হাওয়া'ও ওটিটিতে মুক্তির অপেক্ষায় বসেছিলেন অজস্র দর্শক। সম্প্রতি সেই বিষয়ে সুখবর দিয়েছেন অভিনেতা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'সোনি লিভ'-এ দেখা যাবে 'হাওয়া', আগামী ৭ জুলাই থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget