এক্সপ্লোর

কাশ্মীরে ভাস্বরের নতুন বন্ধু! সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন ছবি

পুজোর মধ্যেই শহর ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললেই চোখে পড়ছে, কাশ্মীরের মনোরম দৃশ্য, সেই সঙ্গে অভিনেতার বিভিন্ন ছবিও।

কলকাতা: পুজোর মধ্যেই শহর ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললেন চোখে পড়ছে, কাশ্মীরের মনোরম দৃশ্য, সেই সঙ্গে অভিনেতার বিভিন্ন ছবিও। ভাস্বরের সঙ্গে এই সফরে হাজির ছিলেন তাঁর পরিবারও।

আপাতত ধারাবাহিকের কাজে ব্যস্ত ভাস্বর। কিন্তু তার ফাঁকেই একটু অবসর নিয়ে বেরিয়ে পড়লেন ঘুরতে। সোশ্য়াল মিডিয়ায় কাশ্মীরের বিভিন্ন মনোরম ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনও তাঁকে দেখা গেল সোনমার্গ লেখা মাইলফলকের ওপর বসে থাকতে। কখনও আবার পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে ছবি ভাগ করে নিলেন তিনি।

পাহাড়ের কোলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন ভাস্বর। ক্যাপশানে লিখেছেন ছোট্ট ঘটনা। অভিনেতা লিখছেন, 'আহারবাল ঝরনার ধারে আমি এই তিনজনকে খাবার খেতে দেখলাম। ওনাদের পোশাক আমার বেশ আকর্ষণীয় লাগে। ওঁদের কাছে একটা সেলফির আবদার করি আমি। ওনারা রাজি হয়ে যান। নতুন জায়গায় গিয়ে বন্ধুত্ব করতে আমার ভীষণ ভালো লাগে।'

সম্প্রতি উত্তমকুমারের মৃত্যুদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন ভাস্বর। একটি কালো কোট পরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, 'জানেন, কেন আজ এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলাম? আমি যখন 'জন্মভূমি' ধারাবাহিকে কাজ করতাম, তখন হামেশাই আমায় কোট পরতে হত। একদিন এই কালো কোটটা পরে শট দিয়ে এসে মেক আপ রুমে বসেছি। ড্রেসার নিমাই কাকা এসে বললেন, 'জানো তুমি আজ কার কোট পরে শ্যুটিং করেছ?' আমি 'না' বলাতে, উনি বললেন 'এটা বড়বাবুর জিনিষ। তোমায় পরালাম।' আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম 'বড়বাবু কে?' মুচকি হেসে কাকা জানালেন, উত্তমকুমার! আমার সারা শরীরে কেমন ঘাম হতে লাগল। শিহরণ হল। এ তো সাংঘাতিক পাওয়া। অনেকবার বলেছিলাম, আমায় দিয়ে দাও, বাড়ি নিয়ে যাই। সে আর হয়নি। গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে। ।

সেরা শিরোনাম

Mukesh Khanna Attacks Sharmila Tagore: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget