এক্সপ্লোর

Ravi Kishan: তারকা অভিনেতা থেকে বিজেপি-র সাংসদ, কাস্টিং কাউচের শিকার হন রবিও!

Bollywood Updates: সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠাবে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন রবি।

মুম্বই: আঞ্চলিক ক্ষেত্রেই নয় শুধু, মূল ধারার হিন্দি ছবিতেও কাজ করেছেন চুটিয়ে। দেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের সাংসদও তিনি। সেই রবি কিষানই এ বার জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন খোলাখুলি (Ravi Kishan on Casting Couch)। জানালেন, অভিনয় জগতে এসে কাস্টিং কাউচের শিকার হতে হয় তাঁকেও। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে, বিশদে জানালেন অভিনেতা তথা সাংসদ নিজেই (Ravi Kishan)। তাতে বিস্মিত রবির অনুরাগীরা। তাঁর মতো প্রভাবশালীকেও দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে জেনে হতবাক সকলেই।

টেলিভিশনের একটি অনুষ্ঠাবে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন রবি

সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠাবে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন রবি। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে এটা ঘটেই থাকে। আমার সঙ্গেও ঘটেছে। কোনও ভাবে পালিয়ে বেঁচেছিলাম আমি। বাবা শিখিয়েছিলেন, সততার সঙ্গে কাজ করতে। কোনও দিন শর্টকাট নিতে শিখিনি। নিজের মধ্যে প্রতিভা আছে বলেই জানতাম।”

কাস্টিং কাউচের শিকার হয়েছেন বলে জানালেও, সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি রবি। তবে তিনি যে মহিলা ছিলেন, সে কথা জানিয়েছেন। বিশদ জানতে চাইলে রবি বলেন, “নাম বলতে পারব না। উনি এখন অনেক বড় নাম। (ওই মহিলা) বলেছিলেন, ‘আজ রাতে কফি আসুন’। কফি দিনের বেলাতেই পান করে বলে জানতাম। তাই কোন দিকে ইঙ্গিত বুঝে গিয়েছিলাম। সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যা করি।”

আরও পড়ুন: Anupam Kher:বিমানেই বিশেষ অভ্যর্থনা অনুপম খেরকে, ভিডিও পোস্ট অভিনেতারই

ভোজপুরি ভাষায় ছবি করার পাশাপাশি হিন্দিতেও চুটিয়ে অভিনয় করেছেন রবি। উঠতি অভিনেতাদের অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও নাম লিখিয়েছেন। সেখানেও একেবারে ছক্কা হাঁকিয়েছেন। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সাংসদ তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে রয়েছে ওঠাবসা। সেই রবিও কাস্টিং কাউচের শিকার হয়েছেন জেনে স্তম্ভিত অনেকেই।

অভিনেতা রণবীর সিংহও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন!

তবে রবিই প্রথম নন, বিনোদন জগতে মেয়েদের পাশাপাশি পুরুষদেরও যৌন নিগ্রহের শিকার হওয়া বা যৌনগন্ধী আচরণের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আগেও প্রকাশ্যে উঠে এসেছে। অভিনেতা রণবীর সিংহও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন বলে জানা যায়। পুরুষ কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে অন্যরকম আচরণ পেয়েছিলেন বলে জানান অভিনেতা। প্রায় সাড়ে তিন বছর একাধিক  দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছিলেন রণবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget