এক্সপ্লোর

Anupam Kher:বিমানেই বিশেষ অভ্যর্থনা অনুপম খেরকে, ভিডিও পোস্ট অভিনেতারই

Entertainment:বিমানে হঠাৎ অভ্যর্থনা অনুপম খেরকে। গোটা পর্বের ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন বিশিষ্ট অভিনেতা। আর তার কিছুক্ষণের মধ্যেই সেটি ৭৭ হাজার লাইক পেয়ে যায়।

মুম্বই: বিমানে হঠাৎ অভ্যর্থনা অনুপম খেরকে (Anupam Kher Welcome In Flight)। গোটা পর্বের ভিডিও নিজেই ইনস্টাগ্রামে (Insta Post) পোস্ট করেন বিশিষ্ট অভিনেতা। আর তার কিছুক্ষণের মধ্যেই সেটি ৭৭ হাজার লাইক পেয়ে যায়।  উৎসাহের জোয়ার অনুপম-ভক্তদের মধ্যে। বিমানে এমন অভ্যর্থনা কজন পান?

কী ঘটেছিল?
'ইন্ডিগো'-র উড়ানে করে বেঙ্গালুরু যাচ্ছিলেন প্রবীণ অভিনেতা। হঠাৎ প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেমে বিমানসেবিকার ঘোষণা। বললেন, 'যাত্রীদের প্রত্যেককে নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে পড়তে অনুরোধ করা হচ্ছে। সকলকে নিয়েই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম খের। হিন্দি ছবিতে ওঁর অবদানের জন্য অভিবাদন জানাই।' এর পরই আসন ছেড়ে উঠে আসতে দেখা যায় প্রবীণ অভিনেতাকে। মুখে হাসি। স্পষ্টতই আপ্লুত তিনি। পরে প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেমেই বলেন, 'আমাকে যে ভাবে স্বাগত জানানো হল, তা সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। বেঙ্গালুরুর এই উড়ানে আমাকে এত সম্মান দিয়ে আলাপ করিয়ে দেওয়ার জন্য ক্যাপ্টেন, বিমানকর্মী ও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।  সকলের জন্য অনেক শুভকামনা রইল। জয় হিন্দ।' তাঁর কথা শেষ হতেই হাততালির শব্দ কার্যত ফেটে পড়ে বিমানের মধ্যে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

 

আর কী?
দ্বিতীয় এক বিমানসেবিকা আবার একটি হাতে লেখা নোটও দিয়েছেন এই অভিনেতাকে। লেখা, 'আমাদের সঙ্গে যাত্রা করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনি অত্যন্ত সহজ-সরল ও উদার এক জন মানুষ। আপনাকে বিমানে দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আবার যেন দেখা হয়।' ক্যাপ্টেন থেকে বিমানকর্মীদের প্রত্যেকের নাম ছিল সেই নোটে। প্রবীণ অভিনেতা সেই নোটটিরও ছবি দেন ইনস্টাগ্রামে। তাঁর পোস্ট করা ভিডিও এবং ছবির সঙ্গে ক্যাপশনে অনুপম লেখেন, 'আমার পরিশ্রমকে সম্মান জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই মুগ্ধ।' উত্তর দিতে দেরি করেনি ইন্ডিগো-ও। তাদের তরফে লেখা আসে, '...আপনার মতো একজন কিংবদন্তী অভিনেতাকে আমাদের বিমানে পাওয়াটাই সৌভাগ্যের। চলচ্চিত্রে আপনার অবদান আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়। আপনার বার্তা নিশ্চয়ই আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেব।' অভিনেতার এমন পোস্টে কমেন্টের বন্যা বয়েছে। কেউ কেউ লিখেছেন, অতীতেও অনুপম খেরের সঙ্গে বিমান-সফর করেছিলেন। আবার অন্যরা বিশিষ্ট অভিনেতার এই পোস্ট দেখে আপ্লুত। লিখেছেন, 'মাটির কাছের মানুষ।' সব মিলিয়ে তোলপাড়।

আরও পড়ুন:শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের

   
  

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget