এক্সপ্লোর

Dev : এবার SIR-শুনানিতে ডাক পেলেন দেব ! জানা গেল কারণও

জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সূত্রের খবর, আর এবার SIR শুনানিতে নোটিস পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানা গেল তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে।  শুনানিতে ডাক পেলেন  তৃণমূল সাংসদ ও অভিনেতা। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা । সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন। জনপ্রিয় অভিনেতা, তিন বারের সাংসদ, এ হেন হেভিওয়েটকে হিয়ারিং-এ ডাকা নিয়ে স্বাভাবিকভাবেই, রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। নানির শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।  

সামিকেও ডাক

অন্যদিকে  আজ সোমবারই SIR-শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মহম্মদ সামিকে। কিন্তু, খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। তবে, SIR-শুনানিতে হাজিরা দেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার। সূত্রের খবর, মহম্মদ সামির  হিয়ারিং ছিল সোমবারই। তিনি এখন রাজকোটে । উনি তাই রিশিডিউল চেয়েছেন। অর্থাৎ  হিয়ারিং-এর ডেট পুছোতে চেয়েছেন তিনি। জানা যাচ্ছে, দেবের মতো তাণরও ২০০২ সালের লিঙ্ক করার অংশটা ফিল আপ করা হয়নি।                     

কী বলছেন এলাকার কাউন্সিলর 

কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের  তৃণমূল নেত্রী ও কাউন্সিলর মৌসুমি দাস বলেন, ' SIR-এ কোন কোন মানুষকে কাদের কাদের ডাকা হচ্ছে..এইভাবে যদি ডাকা হতে থাকে ...দেবকেও ডাকা হয়েছে শুনেছি...এইভাবে একেকজনকে যাকে তাকে ডেকে পাঠাচ্ছে। কোনওরকম কেন ডাকছে, কী ডাকছে..'  

এর আগে কোন কোন হেভি ওয়েট-কে ডাক?

এর আগে, এসআইআর শুনানিতে নথি-যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়ে অসুস্থ কবি জয় গোস্বামীর। শুধু তিনিই নন, শুনানি পর্বে ডাক পড়েছিল জয় গোস্বামীর মেয়েরও। যা নিয়ে তাঁর পরিবার যথেষ্ট উষ্মা প্রকাশ করে।  সূত্রের খবর, সেই খবর সম্প্রচারের পরই, নির্বাচন কমিশনের তরফে যোগাযোগ করা হয় জয় গোস্বামীর পরিবারের সঙ্গে। সমস্য়া সমাধানের আশ্বাসও দেন কমিশনের প্রতিনিধিরা। SIR-এর শুনানিতে ডাক পেয়েছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ৯০ বছর বয়সি মা, দুই চিকিৎসক-পুত্র ও বোন। তাই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। 

 

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget