এক্সপ্লোর

Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে

Medha Manjrekar Cancer: ক্যানসারে আক্রান্ত মহেশ মাঞ্জরেকরের স্ত্রী, আবেগঘন পোস্টে জানালেন লড়াইয়ের গল্প

মুম্বই : "জীবনে এমন কিছু যাত্রা থাকে, যা মানুষকে চিরদিনের জন্য বদলে দেয়... চিকিৎসার একটা পর্যায় আজ শেষ করে বাড়ি ফিরে  আমি অসুস্থতা, অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশনের কথা ভাবিনি। মনে পড়ছে শুধু সেই মানুষগুলোর কথা, যারা প্রতিটি মুহূর্তে আমার পাশে ছিলেন।"

এই কয়েকটি লাইনেই যেন ধরা পড়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন মারাঠি অভিনেত্রী মেধা মাঞ্জরেকর। রবিবার ইনস্টাগ্রামে হাসপাতালের কয়েকটি ছবি শেয়ার করে নিজের অসুস্থতার খবর জানান তিনি। একইসঙ্গে স্বামী, অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর, দুই মেয়ে, পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাঁর কথায়, এই কঠিন পথ তিনি কখনও একা হাঁটেননি—প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ তাঁর হাত ধরে পাশে থেকেছেন।

ক্যানসারে আক্রান্ত হয়েছেন মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মেধা মঞ্জরেকর। রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানান তিনি। হাসপাতালের কয়েকটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে অসুস্থতার কথা জানালেও, পোস্টজুড়ে তিনি বেশি করে সেই সব মানুষের কথা বলেছেন, যাঁরা চিকিৎসার কঠিন সময়ে তাঁর পাশে থেকেছেন। ৫৮ বছর বয়সি মেধা লিখেছেন, জীবনের কিছু যাত্রা মানুষকে চিরতরে বদলে দেয়। তাঁর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে, আর জন্মদিনের আগে ফিরে তাকিয়ে তিনি শুধু রোগ, অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশনের কথা মনে করছেন না। বরং মনে করছেন সেই মানুষদের কথা, যাঁদের ভালোবাসা ও সমর্থন তাঁকে প্রতিটি মুহূর্তে এগিয়ে যেতে সাহায্য করেছে।

অভিনেত্রীর কথায়, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করেছেন কীভাবে তিনি এই কঠিন সময় পার করলেন। তাঁর উত্তর, তিনি কখনও একা ছিলেন না। যখনই মনে হয়েছে আর এগোনো সম্ভব নয়, তখনই কেউ না কেউ পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁর বিশ্বাস, এটি কেবল কাকতালীয় ছিল না, ঈশ্বরই বিভিন্ন মানুষের মাধ্যমে তাঁর হাত ধরে রেখেছিলেন।

নিজের দুই মেয়ের উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন মেধা। তিনি বলেন, একজন মা সবসময় ভাবেন তিনিই সন্তানের হাত ধরে রাখবেন। কিন্তু এই কঠিন সময় তাঁকে শিখিয়েছে, একসময় সন্তানরাই মায়ের হাত শক্ত করে ধরে রাখে। এই কঠিন সময়ে মেয়েদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। স্বামী, অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর-এর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেধা। তিনি লিখেছেন, কিছু পথ একা হাঁটার জন্য নয়। সবচেয়ে কঠিন সময়ে মহেশ তাঁর পাশে ছিলেন এবং সেই উপস্থিতিই তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে। এছাড়াও পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তাঁদের ভালোবাসা, যত্ন এবং মানসিক সমর্থনই তাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি ছিল বলে জানিয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। যদিও তিনি নিজের শারীরিক অবস্থা বা ভবিষ্যতের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তাঁর পোস্টে ইতিবাচক ভাবনাই বেশি করে প্রকাশিত । 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Medha M Manjrekar (@manjrekarmedha)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Advertisement

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget