এক্সপ্লোর

Don 3: ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে শাহরুখের বদলে রণবীর সিংহ?

'Don 3' Update: ফারহান আখতার তাঁর পরবর্তী 'ডন'-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। খবর মিলেছিল আগেই। তবে সেই সঙ্গে এও শোনা যায় যে এবার এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না শাহরুখ খান।

নয়াদিল্লি: সম্প্রতিই শোনা যায় ফারহান আখতারের (Farhan Akhtar) 'ডন' (Don) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে না কিং খানকে (King Khan)। 'ডন ৩'-এ অভিনয় করতে চান না শাহরুখ (Shah Rukh Khan), শোনা যায় এমনই। এও শোনা যায়, তাঁর জায়গায় নতুন ডনের খোঁজে পরিচালক ফারহান আখতার। কাকে দেখা যাবে নতুন ডন হিসেবে? এই জল্পনার আবহেই উঠে এল রণবীর সিংহের (Ranveer Singh) নাম। 

শাহরুখের বদলে এবার 'ডন' রণবীর?

ফারহান আখতার তাঁর পরবর্তী 'ডন'-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। খবর মিলেছিল আগেই। তবে সেই সঙ্গে এও শোনা যায় যে এবার এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না শাহরুখ খান। সেই থেকেই জল্পনা শুরু হয় নতুন ডনের নাম নিয়ে। শোনা যায়, নতুন প্রজন্মের কোনও বড় তারকা অভিনেতাকেই এই দায়িত্ব দেওয়া হবে। সেই আবহে শোনা যাচ্ছে এক নাম। সূত্রের খবর, ডনের জুতোয় এবার পা গলাতে চলেছেন রণবীর সিংহ। 

এক সূত্র মারফত খবর, 'ডন ৩' নির্মাতারা মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রির প্রথম সারির এক অভিনেতার সঙ্গে কথা বলছিলেন, এবং সম্প্রতি তাঁরা রণবীর সিংহের সঙ্গে কথা ফাইনাল করে ফেলেছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, শাহরুখের প্রস্থানের পরে, 'ডন ৩'-এর নির্মাতারা একজন জনপ্রিয় নাম খুঁজছিলেন যিনি ডনের ফ্র্যাঞ্চাইজি উত্তরাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত রণবীরকেই তাঁরা বেছে নিয়েছেন বলে খবর। এই সহযোগিতা অতীতে ভালই ফল দিয়েছে এবং যদি রণবীরের ডন হিট হয় তবে তাও অবাক হওয়ার মতো ঘটনা হবে না বলে দাবি তাঁদের। 'ডন' ফ্র্যাঞ্চাইজির ভক্তরা রণবীরের কাস্টিংয়ে কী প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য অপেক্ষায় নির্মাতারাও কারণ শাহরুখের এই ক্যারিশম্যাটিক চরিত্রে অভিনয় সকলের মন জয় করেছে।

সূত্র মারফত আরও খবর, এই ব্যাপারে ঘোষণা নিয়ে রণবীর সিংহের একটি ভিডিও ইতিমধ্যে শ্যুট করা হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: West Bengal Weather : আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা

তবে প্রসঙ্গত, ফারহান চেয়েছিলেন 'ডন'-এর তিন প্রজন্মকে একসঙ্গে পর্দায় আনতে। অর্থাৎ অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নতুন প্রজন্ম থেকে একজন তারকাকে। কিন্তু শাহরুখ এই প্রজেক্ট ছেড়ে দেওয়ায় অপর এক তারকার সঙ্গে কথা চলছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, গত দশ বছরে ফারহানের সংস্থার সঙ্গে দুটি ছবি করেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে এই অভিনেতা অত্যন্ত উৎসাহী এই ছবিতে কাজ করার জন্য, আবার একইসঙ্গে 'ডন'-এর জুতোয় পা গলানো বেশ কঠিন কাজ বটে। প্রথমে অমিতাভ বচ্চন, তারপর শাহরুখ খান, দুই অভিনেতাকেই 'ডন' হিসেবে অত্যন্ত ভালবেসেছেন দর্শক। সেই চরিত্রে ভাল কাজ না করতে পারলে দর্শক যে মেনে নেবে না তা বলাই বাহুল্য। 


Don 3: ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে শাহরুখের বদলে রণবীর সিংহ?

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget