এক্সপ্লোর

Sahil Khan Update: গ্রেফতারি এড়াতে ছদ্মবেশে ৪ দিনে ৬ রাজ্য পার, হল না শেষরক্ষা! ছত্তীসগঢ়ে পুলিশের জালে সাহিল খান

Mahadev Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সাহিল খান। পুলিশের থেকে বাঁচতে গিয়েছিলেন কোথায় কোথায়?

নয়াদিল্লি: 'মহাদেব বেটিং অ্যাপ' দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার (Mumbai police crime branch) হাতে গ্রেফতার হয়েছেন অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সাহিল খান (Sahil Khan)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল আগেই। তারপর থেকেই নাকি পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ছত্তীসগঢ় থেকে রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতারি এড়াতে গত চার দিনে নাকি ৬ রাজ্যে পালিয়ে বেরিয়েছেন সাহিল। 

৪ দিনে ৬ রাজ্যে গা ঢাকা দেন সাহিল খান?

৪৭ বছর বয়সী অভিনেতা সাহিল খান এখন পুলিশের জালে। 'স্টাইল', 'এক্সকিউজ মি'র মতো ছবির জন্য খ্যাত অভিনেতা ২৫ এপ্রিল মহারাষ্ট্র ছাড়েন এবং ৪ দিন ধরে প্রায় ১৮০০ কিমি রাস্তা অতিক্রম করেছেন। 

জাতীয় সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রে খবর, প্রথমে সাহিল খান গোয়ায় পালিয়ে যান, তারপর সেখান থেকে তিনি কর্ণাটকে যান এবং সেখান থেকে পৌঁছন হুব্বাল্লি শহরে। অবশেষে তিনি ব্যক্তিগত গাড়িতে করে হায়দরাবাদ পৌঁছন। সেখানে নিজের পরিচয় লুকিয়ে রাখতে সাধারণ জামাকাপড় পরে মুখে স্কার্ফ জড়িয়ে ছিলেন তিনি। 

সূত্রের আরও খবর, হায়দরাবাদের থাকাকালীন পুলিশ সাহিল খানের লোকেশন ট্র্যাক করে ফেলে, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে ছত্তীসগঢ় পালিয়ে যান। সেখানকার নকশাল অধ্যুষিত এলাকা দিয়েও যাতায়াত করেন তিনি, যদিও রাতের অন্ধকারে সেই রাস্তা ধরতে রাজি হননি গাড়ির চালক। ছত্তীসগঢ়ের জগদলপুরের হোটেল আরাধ্যা ইন্টারন্যাশনালে থাকার সময় খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

টানা ৭২ ঘণ্টা ধরে অভিনেতার খোঁজ চালাচ্ছিল মুম্বই পুলিশ। সাহিল খানকে গ্রেফতার করার সময় তাঁর থেকে দুটি মোবাইল ও কিছু নগদ বাজেয়াপ্ত করা হয়।  মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেতা যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: Nusrat Jahan: কোলে চড়ে নুসরতকে আদর ওরাংওটাঙের, 'ঠোঁট দুটো একই', নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী

'স্টাইল', 'এক্সকিউজ মি'-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান সাহিল। তবে বেশ কয়েক বছর সিলভার স্ক্রিনে দেখা যায়নি তাঁকে। বর্তমানে ফিটনেস এক্সপার্ট হিসেবে কাজ করেন। নিজস্ব ইউটিউব চ্যানেলও চালান সাহিল। ইউটিউবে তাঁর চ্যানেলের ২৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তবে মহাদেব বেটিং অ্যাপ মামলায় নাম জড়ানোর পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সাহিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget