এক্সপ্লোর

Nusrat Jahan: কোলে চড়ে নুসরতকে আদর ওরাংওটাঙের, 'ঠোঁট দুটো একই', নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী

Nusrat Jahan: Trolled: রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন অভিনেত্রী নুসরত জাহান। ভিডিওর মাধ্যমে ভালবাসা ছড়াতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাতেও জুটল কটাক্ষ।

কলকাতা: লোকসভা নির্বাচনের টিকিট পাননি তিনি। নেই প্রচারের ব্যস্ততা। তবে অনুরাগীদের মধ্যে ভালবাসা ছড়াতে ভোলেননি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তীব্র দহনে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন রবিবার সকলের জন্য ভালবাসা পাঠালেন অভিনেত্রী, সঙ্গী ওরাংওটান (Orangutans)। কিন্তু তাতেও মিলল কটাক্ষ।

নুসরতের 'ভালবাসা'র সঙ্গী ওরাংওটাং, ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন অভিনেত্রী নুসরত জাহান। ভিডিওয় দেখা যাচ্ছে সাদা টি-শার্ট ও হটপ্যান্ট পরে রয়েছেন অভিনেত্রী। আর তাঁকে জড়িয়ে কোলে চড়েছে এক ওরাংওটাং। গালে গাল ঠেকিয়ে আদুরে পোজে রয়েছে। ভালবেসে নুসরতের গালে একের পর এক চুম্বনও এঁকে দিল চারপেয়ে। ওরাংওটাঙের পরনে একটি হলুদ পোশাকও রয়েছে। ভিডিওয় লেখা, 'সেন্ডিং লাভ'। ভিডিওর ক্যাপশনে লেখা, 'খানিক ভালবাসা ও চুমু পাঠালাম... খুব ভাল রবিবার কাটুক...'। 

তবে এই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের একাংশ কটাক্ষের ঝড় বইয়ে দেন কমেন্ট বক্সে। বেশিরভাগই মিল খুঁজে মেলেন দু'জনের ঠোঁটে। ওরাংওটাঙের ঠোঁটের সঙ্গে নাকি মিল রয়েছে নুসরতের ঠোঁটেরও, দাবি এমনই তাঁদের। এক নেটিজেন লেখেন, 'দু'জনের ঠোঁটটা একই রকম'। আবার একজন লেখেন, 'ঠোঁটটা দু'জনেরই এক'। কেউ লিখলেন, 'একরকম কেন লাগছে?' কেউ আবার লিখলেন, 'এত মিল কী করে হতে পারে? মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই বোন।' সকলেই যেন এক সুরে কটাক্ষ শানিয়েছেন নুসরত জাহানের দিকে। তবে এতসব কটাক্ষের জবাব দেননি অভিনেত্রী। এর মধ্যে অনেকেই ভিডিওটি 'মিষ্টি' বা 'আদুরে' বলেও কমেন্ট করেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

আরও পড়ুন: 'Mongolmoyee Maa Sheetala': 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে বলিদানের মহাপর্ব, জরাসুর-দুরুক্তির হাত থেকে রক্ষা পাবে শীতলা?

নুসরত জাহানের ভালবাসা সংক্রান্ত পোস্টে যদিও যশ দাশগুপ্ত থাকেনই, তবে এই ভিডিওয় মেলেনি তাঁর দেখা। হতে পারে ভিডিওটি তিনিই শ্যুট করে দিয়েছেন, যদিও তাও কোথাও উল্লেখ করেননি অভিনেত্রী। প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছে 'সেন্টিমেন্টাল', যার প্রযোজনা করেছেন যশ ও নুসরত। এটিই তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget