এক্সপ্লোর

Saif ali Khan: 'চিৎকার করছে কাঁদছিল জেহ, এরপর দেখি... ' পুলিশের কাছে বয়ানে বিস্ফোরক দাবি সেফের

Saif Ali Khan Attacked: পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, হামলার রাতে নিজেদের বেডরুমে ছিলেন তিনি ও করিনা। হঠাতই জাহাঙ্গিরের ঘর থেকে এলিয়ামা ফিলিপের আর্তনাদ শোনেন তাঁরা।

মুম্বই: অভিনেতা সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় যাকে মূল অভিযুক্ত বলে দাবি করেছে মু্ম্বই পুলিশ, সেই কি আসল অভিযুক্ত? ধৃতের বাবার দাবি ঘিরে যখন উঠছে এই প্রশ্ন, আরও ঘোরালো হচ্ছে রহস্য। এরই মধ্যে আক্রান্ত অভিনেতা সেফ আলি খানের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। 

কী ঘটেছিল ১৫ জানুয়ারি গভীর রাতে? পুলিশ সূত্রের খবর, সেফের বান্দ্রার বাড়ির বারোতলায় তিনটি বেডরুম রয়েছে। একটি বেডরুমে থাকেন সেফ ও করিনা। আরেকটি বেডরুমে থাকে তাঁদের বড় ছেলে তৈমুর। তৈমুরের সঙ্গে ওই বেডরুমেই থাকেন তার দেখভালের দায়িত্বে থাকা গীতা নামের এক মহিলা। আরেকটি বেডরুমে থাকে সেফ-করিনার ছোট ছেলে জাহাঙ্গির। ছোট্ট জাহাঙ্গিরের সঙ্গে ওই বেডরুমেই থাকেন তার দেখভালের দায়িত্বে থাকা এলিয়ামা ফিলিপ নামের এক মহিলা।

পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, হামলার রাতে নিজেদের বেডরুমে ছিলেন তিনি ও করিনা। হঠাতই জাহাঙ্গিরের ঘর থেকে এলিয়ামা ফিলিপের আর্তনাদ শোনেন তাঁরা। চিৎকার শুনে সেই ঘরে ছুটে যান সেফ ও করিনা। জাহাঙ্গিরের ঘরে ঢুকেই হামলাকারীকে দেখতে পান তাঁরা। পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, তাঁর ছোট ছেলে জাহাঙ্গির তখন কাঁদছিল। সেফ দুষ্কৃতীকে  আটকানোর চেষ্টা করলে, দু'জনের মধ্যে হাতাহাতি বেধে যায়। 

পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, তিনি হামলাকারীকে চেপে ধরে রেখেছিলেন। ওই দুষ্কৃতী নিজেকে ছাড়াতে সেফের পিঠ, গলা ও হাতে ছুরি চালিয়ে দেয়। আহত সেফ ধাক্কা দিয়ে হামলাকারীকে দূরে সরিয়ে দেন। ছেলে জাহাঙ্গির ও তার পরিচর্যার দায়িত্বে থাকা এলিয়ামা ফিলিপকে নিয়ে ওই বেডরুম থেকে বেরিয়ে সোজা বিল্ডিংয়ের তেরোতলায় চলে যান তাঁরা। 

যাওয়ার আগে বেডরুমটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, চিৎকার শুনে রমেশ, হরি, রামু, পাসোয়ানের মতো কর্মচারীরা বারোতলার ঘরে ছুটে আসেন। কিন্তু জাহাঙ্গিরের যে বেডরুমে হামলাকারীকে আটকে রাখা হয়েছিল, দরজা খুলে ঢুকে আর তার দেখা মেলেনি। পুরো ঘর খুঁজেও তাকে পাওয়া যায়নি। আর এর মাঝের সময়ে সেফকে অটোরিকশো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সূত্রের খবর, এলিয়ামা ফিলিপ পরে সেফকে জানান যে হামলাকারী তার কাছে এক কোটি টাকা দাবি করেছিল। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে দুষ্কৃতীর ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হন সেফ আলি খান। মেরুদণ্ডের নীচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। মঙ্গলবার ছাড়া পান তিনি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

ভিডিও

SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget