সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধবন বিজয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন যে বর্তমানে তামিলনাড়ুতে অনেক ভাল ভাল জিনিসপত্রই হচ্ছে।
6/10
থালাপতি বিজয় প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, 'এত দ্রুত জিনিসপত্র যে বদল হতে পারে, সেটা দেখে আমার আত্মবিশ্বাস বাড়ে। আমি বিজয়কে খুব ভালভাবে চিনি। ওকে তো অবশ্য এখন মুখ্যমন্ত্রী বিজয় বলে ডাকতে হয়।'
7/10
তবে মাধবন নিজে রাজনীতিতে আসবেন কি না, সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা তিনি সরাসরি না বলে দেন।
8/10
রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই বলেই জানান অভিনেতা।
9/10
'রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই। রাজনীতিতে প্রবেশ করতে হলে লোকের হয়ে কাজ করার ইচ্ছা থাকাটা সর্বাধিক জরুরি। আমার মনে হয় না আমার মধ্যে সেই বিষয়টা রয়েছে।' বলেন মাধবন।
10/10
তিনি আরও যোগ করেন, 'আমি নিজের মতো করে সমাজে নিজের অবদান রাখতে চাই। রাজনীতি কিন্তু দুইধারী তলোয়ার এবং আমার এ বিষয়ে যথেষ্ট জ্ঞান নেই।'