এক্সপ্লোর

Randeep-Lin Wedding: সাবেকি মেইতেই রীতি মেনে ইম্ফলে বিয়ে সারলেন রণদীপ হুডা ও লিন লাইশরাম

Randeep Hooda Wedding: এদিন সাদা ধুতী ও কুর্তা পরে বিয়ের আসরে পৌঁছন বর, রণদীপ হুডা। মাথায় ছিল ঐতিহ্যবাহী সাদা ও সোনালী পাগড়ি এবং কাঁধে ছিল সাদা উত্তরীয়।

নয়াদিল্লি: গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। পাত্রী মণিপুরের বাসিন্দা অভিনেত্রী ও মডেল লিন লাইশরাম (Lin Laishram)। ২৯ নভেম্বর, বুধবার, ইম্ফলে (Imphal) সাবেকি মেইতেই রীতি মেনে চার হাত এক হয় রণবীর ও লিনের। রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেন অভিনেতা। 

দাম্পত্য জীবনে পা রাখলেন রণদীপ-লিন

এদিন সাদা ধুতী ও কুর্তা পরে বিয়ের আসরে পৌঁছন বর, রণদীপ হুডা। মাথায় ছিল ঐতিহ্যবাহী সাদা ও সোনালী পাগড়ি এবং কাঁধে ছিল সাদা উত্তরীয়। বিয়ের আগের ও বিয়ের সময়ের একাধিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে সাবেকি মেইতেই আচার মেনে বিয়ে করছেন রণদীপ ও লিন। একেবারে সাবেকি মণিপুরি কনের বেশে অপরূপ সুন্দর দেখাচ্ছিল লিন লাইশরামকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Randeep Hooda (@randeephooda)

আরও পড়ুন: Top Entertainment News Today: ফের সলমনকে হুমকি, 'বিয়ে' সারলেন রুকমা রায়, বিনোদনের সারাদিন

বিয়ের আগের দিন, মঙ্গলবার, রণদীপ ও লিনকে দেখা যায় ইম্ফলের পূর্ব জেলা হেইংগ্যাঙের এক মন্দিরে পুজো দিতে যেতে। দুজনকেই এথনিক পোশাকে দেখা যায় সেখানে। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বুধবার বিয়ের তারিখ ঘোষণা করেন রণদীপ ও লিন। যৌথ পোস্টে তাঁরা লেখেন, 'মহাভারত থেকে একটি পাতা বের করছি যেখানে অর্জুন মণিপুরী যোদ্ধা রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন, আমরাও আমাদের পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিয়ে হবে ২৯ নভেম্বর, ২০২৩, ইম্ফল, মণিপুরে, তারপরে মুম্বইয়ে হবে রিসেপশন। এই সফর শুরুর মুহূর্তে, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসা চাই।' এদিন বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আজ থেকে আমরা এক হলাম। জাস্ট ম্যারেড'। 

রণদীপ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। লিন প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর ছবি দিয়ে। 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি, একটি জুয়েলারি ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা এই লিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget