এক্সপ্লোর

Deepika Padukone: 'বর্ণবিদ্বেষের চূড়ান্ত'! অস্কারে দীপিকা পাড়ুকোনকে ভুলবশত ক্যামিলা অ্যালভেস নামে পরিচয়? সমালোচনার ঝড়

Oscars 2023: সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনও কিছুই বেশিক্ষণ চাপা থাকে না। 'গেটি ইমেজেস' এহেন ভুল স্ক্রিনশট করে ধরিয়ে দেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়।

নয়াদিল্লি: গতকাল অনুষ্ঠিত হল চলতি বছরের 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (95th Academy Awards)। অস্কারে (Oscars) এবার ভারতের জয়জয়কার। কালো অফ শোল্ডার গাউনে অস্কারের মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর ঘোষণার মাধ্যমেই অস্কারের মঞ্চ মাতে 'নাটু নাটু' (Naatu Naatu) গানে। লুই ভিত্তোঁর চোখ ধাঁধানো পোশাকে, নম্র ঘোষণায় তাঁর আবির্ভাব প্রশংসিত হয়েছে সর্বত্র। এই সবকিছু সত্ত্বেও গন্ডগোল সেই হলই। দীপিকা পাড়ুকোনকে গুলিয়ে ফেলা হল ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের (Brazilian beauty Camila Alves) সঙ্গে!

ভারতীয় অভিনেত্রী নাকি ব্রাজিলিয়ান মডেল?

দীপিকা পাড়ুকোন। তাঁর আলাদা করে ভূমিকার প্রয়োজন বিশেষ পড়ে না। তার ওপর তিনি যখন অস্কারের মঞ্চে অন্যতম উপস্থাপক, তখন তিনি যে বিশ্বের দরবারেও সমাদৃত তা নিয়ে সন্দেহের অবকাশও থাকার কথা না। কিন্তু তাতেও হল গন্ডগোল। দীপিকা পাড়ুকোনকে ভুলবশত গুলিয়ে ফেলা হল ব্রাজিলিয়ান সুন্দরী ক্যামিলা অ্যালভেসের সঙ্গে, প্রথমে এই কাণ্ড ঘটায় 'গেটি ইমেজেস', পরে 'ভোগ'!

তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনও কিছুই বেশিক্ষণ চাপা থাকে না। 'গেটি ইমেজেস' এহেন ভুল স্ক্রিনশট করে ধরিয়ে দেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। 'গেটি ইমেজেস' একাই নয়, একই ভুল করেছে 'এএফপি', 'ভোগ'।

ট্যুইটারে 'গেটি' ও অন্যান্য সংস্থার এহেন ভুল ধরিয়ে দিয়ে একাধিক নেটিজেন কী লিখেছেন দেখা যাক। অনেকের মতে, 'বর্ণবিদ্বেষের চূড়ান্ত'! তবে এমন কাণ্ড এই প্রথম নয়। ২০১৭ সালে দীপিকা পাড়ুকোন যখন লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন, পাপারাৎজিরা তাঁকে প্রিয়ঙ্কা চোপড়া বলে সম্বোধন করেন। অন্যদিকে, ক্যামিলা অ্যালভেসের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সেই অর্থে কোনও মিলই নেই, দাবি নেটিজেনদের।

 

 

আরও পড়ুন: Deepika Padukone: কাঁধ খোলা কালো গাউন, নতুন ট্যাটু, হিরে-পোখরাজের গয়না, কী ছিল দীপিকার অস্কার-সাজের বিশেষত্ব?

প্রসঙ্গত, গতকাল অস্কার অনুষ্ঠানের জন্য লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে। অনেকটা মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতি হওয়াতেই গাউনের এই ধরণের নামকরণ। লুই ভিতোঁর কালো গাউনে দীপিকা অপরূপা, নজর ফেরানো দায় 'পদ্মাবত'-এর দিক থেকে। পোশাকের সঙ্গে মানানসই কালো অপেরা গ্লাভসে পেলব হাত ঢেকেছিলেন দীপিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget