এক্সপ্লোর

Mohammed Shami: SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?

কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বলেন, 'দেব, মহম্মদ সামিদের ডাকা হয়েছে শুনানিতে। ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।'

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: SIR-এর শুনানি পর্বেও নানা অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে ডেকে পাঠানো হয় ক্রিকেটার মহম্মদ সামিকে। যদিও তিনি আসতে পারবেন না বলেই জানান হয়েছে পরিবারের তরফে।  খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। বিজয় হাজারে ট্রফি খেলতে বর্তমানে রাজকোটে আছেন মহম্মদ সামি।                      

কিন্তু কেন ডাক পেলেন এই ক্রিকেটার? জানা গিয়েছে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার। 

কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বলেন, 'দেব, মহম্মদ সামিদের ডাকা হয়েছে শুনানিতে। ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। দেব একদিকে অভিনেতা, আরেকদিকে সাংসদ, তাঁকেও ডেকে পাঠানো হয়েছে। আর কিছু বলার নেই। কাউন্সিলর আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে উদ্যোগী হবেন তিনি। পাশাপাশি শাসকদলের বিএলএ এবং বিএলএ-২-রাও শামিকে এসআইআরের শুনানিতে সহযোগিতা করবেন। 

ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে বর্তমানে রাজকোটে রয়েছেন শামি। ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা। তার পর বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে, সে ক্ষেত্রে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে। মাঝে ৯-১১ জানুয়ারি পর্যন্ত তাঁর কাছে এসআইআরের শুনানিতে হাজিরা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের একটি সূত্র।                                  

এদিকে, এবার SIR শুনানিতে নোটিস পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানা গেল তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে।  শুনানিতে ডাক পেলেন  তৃণমূল সাংসদ ও অভিনেতা। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা । সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।                                        

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget