এক্সপ্লোর

Parno Mitra Update: 'বনবিবি'- র গল্প নিয়ে পর্দায় ফিরছেন পার্নো, শুরু শ্যুটিং

হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। 

কলকাতা: হয় মধু সংগ্রহ আর না হয় মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে জড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি। বনবিবি। বিশ্বাস, এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। 

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’-র প্রযোজনা করছেন সায়নদীপ ধর। সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে চলছে ‘বনবিবি’-র শুটিং চলছে। ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কাজেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশম -এর স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই যে গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। 

বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার। তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন। এছাড়াও সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে।

এর আগে প্রিয়ঙ্কা সরকার ও সোহম চক্রবর্তীকে নিয়ে 'কলকাতার হ্যারি' ছবিটি পরিচালনা করেছিলেন রাজদীপ। অন্যদিকে সক্রিয় রাজনীতির থেকে দূরে সরে এসে রুপোলি পর্দাতেই মন দিয়েছেন পার্নো। করোনা পরিস্থিতির পর 'রেশম'-এর হাত ধরেই টলিউডে ফিরছেন তিনি। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget