এক্সপ্লোর

Ritabhari Chakraborty: জাভেদ আখতারের বাড়িতে হোলি উদযাপন, বাবা সিদ্দিকির পার্টি, মায়ানগরীতে ঝলমলে ঋতাভরী

Ritabhari Chakraborty News: দোলের দিনটা মুম্বইতেই কাটিয়েছেন ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা ও সম্বিতের সঙ্গে সময় কাটিয়েছেন ঋতাভরী

কলকাতা: প্রথমে জাভেদ আখতারের (Javed Akhtar) বাড়িতে হোলির পার্টি, আর তারপরে বাবা সিদ্দিকি (Baba Siddique)-র পার্টি... বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-আপাতত ব্যস্ত মায়ানগরীতেই। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত পার্টির ঝলক। 

দোলের দিনটা মুম্বইতেই কাটিয়েছেন ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা ও সম্বিতের সঙ্গে সময় কাটিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন হোলির পার্টির ছবিও। প্রথা মেনে সাদা পোশাক পরেছিলেন ঋতাভরী, তবে হোলির থিমের সঙ্গে মানানসই ছিল তাঁর ওড়না। রঙিন সেই ওড়নাই যেন নজর কাড়ছিল। পার্টিতে 'চিত্রাঙ্গদা' ও সম্বিতের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। তবে সেই পার্টির পরে একাই জাভেদ আখতারের বাড়িতে অতিথি হয়েছিলেন ঋতাভরী।

সোশ্যাল মিডিয়ায় জাভেদ আখতারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে ঋতাভরী লিখেছেন, 'আমার জীবনের অন্যতম সেরা হোলি এটা। জাভেদ আখতারের মতো কিংবদন্তির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, কলকাতা বইমেলা নিয়ে ওঁর ভাললাগার কথা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়ে কথা, ওঁর শিকড়ের কথা। জাভেদ আখতারের বাড়িতে অতিথি হওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। সম্বিতকে নিকিতা গাঁধীর সঙ্গে পারফর্ম করতে দেখলাম। আমি আর আমার দিদি পাগলের মতো আবির খেললাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আর আজ, সোশ্যাল মিডিয়ায় বাবা সিদ্দিকির পার্টির ছবি শেয়ার করে নেন ঋতাভরী। সাদা গাউন আর লাল ওড়না পরেছিলেন তিনি। গত ৩ বছর ধরে বলিউডের এই হাইপ্রোফাইল পার্টিতে আমন্ত্রণ পান তিনি। এবারেও বলিউডের অন্যান্য নামিদামি তারকার সঙ্গে সেখানে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তীও। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির থাকেন সলমন খান, হুমা কুরেশি, শিল্পা শেট্টি ও অন্যান্যরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget