এক্সপ্লোর

Srabanti Chatterjee Birthday: শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা মমতার, আপ্লুত অভিনেত্রী

বিজেপির বেহালা পশ্চিমের প্রার্থীকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই উচ্ছ্বসিত হলেন নায়িকা

কলকাতা: বিজেপির বেহালা পশ্চিমের প্রার্থীকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই উচ্ছ্বসিত হলেন নায়িকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্য়াল মিডিয়ায় পোস্টের প্রথমেই ঝলমল করছে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি। অভিনেত্রী লিখছেন, ‘জন্মদিনের সেরা উপহার, দিদিকে অনেক ধন্যবাদ’

নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন টলি অভিনেত্রী। পেয়েছিলেন নির্বাচনে লড়ার টিকিটও। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। তবে নির্বাচনে পরাজিত হন অভিনেত্রী। এরপর এখনও পর্যন্ত অবশ্য সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। বরং নতুন ছবির মুক্তি পেয়েছে তাঁর। ওয়েব সিরিজে পা রেখে আরেক তৃণমূল নেতা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে লেখা, জন্মদিনের শুভেচ্ছা। প্রেরক, মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। গত ১৩ অগাস্ট জন্মদিন ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সেইদিনই শ্রাবন্তীর পর্ণশ্রীর বাড়িতে আসে মুখ্যমন্ত্রীর চিঠি।

চিঠিতে ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী? শ্রাবন্তীর হাতে ধরা সেই ছবি থেকে দেখা যাচ্ছে, ছাপার হরফে লেখা, 'প্রিয় শ্রাবন্তী, জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল।' জন্মদিনের দিনটা নিজের পরিবারের সঙ্গে কাটিয়েছেন শ্রাবন্তী।

সদ্যই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী অভিনীত দুজনে। রূপোলি পর্দায় অনেক হিট ছবির পর ওয়েবে পা রেখেছেন এই পুরনো জুটি। এই কাজ নিয়ে শ্রাবন্তী বলেছিলেন, 'দুজনে আমার কাছে খুব বিশেষ একটা কাজ। সিনেমায় সোহমের সঙ্গে অনেক কাজ করেছি। প্রতিটি ছবিই দর্শকদের পছন্দ হয়েছে। আশা করছি ওয়েবেও সেই ভাগ্যটা কাজ করবে। এতদিন ধরে আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এই সিরিজটার জন্য আমি অনেক খেটেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। ৯ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকদের কেমন লাগল সেটা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget