এক্সপ্লোর

Sreela Majumdar Demise: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে।

কলকাতা: বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। শনিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ (Sreela Majumdar Demise) করেন তিনি। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই চলছিল তাঁর। শেষপর্যন্ত হার মানতে হল কর্কট রোগের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) শেষকৃত্য সম্পন্ন হবে।                

বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে তাঁকে নিয়ে এসেছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে তাঁর হাতেখড়ি। তবে তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি 'একদিন প্রতিদিন'। তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের (Goutam Chatterjee) ‘মহীনের ঘোড়াগুলি’। 

মৃণাল সেনের (Mrinal Sen) মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শ্যাম বেনেগালের ছবি 'মাণ্ডি'-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি 'আরোহন'-এ আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ছবি খারিজ-এ তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রপতন।                       

অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রয়াত শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন , 'আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমরা শোকাহত। শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি এবং আমরা তার অনুপস্থিতি অনুভব করব। তার পরিবারে প্রতি আমার সমবেদনা'।

আরও পড়ুন: Bhavatharini: ক্যান্সারের সঙ্গে থামল লড়াই! প্রয়াত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget