এক্সপ্লোর

Sreemoyee on Anupam Marriage: যাঁরা এখন কটাক্ষ করছেন, তাঁরাই অনুপমদার শো দেখতে ভিড় করবেন: শ্রীময়ী

Sreemoyee Chottoraj on Anupam Roy Marriage: 'ট্রোলিংয়ে মন না দিয়ে, নিজেদের সম্পর্ক, পরিবার দেখুন। আপনাদের এত আফশোশ কেন? আপনি পেলেন না তাই?' মন্তব্য শ্রীময়ীর

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সদ্য আইনি বিবাহ সেরেছেন তিনিও। দিন গুনছেন, প্রস্তুতি নিচ্ছেন সামাজিক বিয়ের। সেই সঙ্গে জোরকদমে চলছে ধারাবাহিকের শ্যুটিংও.. সামনে ছুটি যে। আজ অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের খবর শুনেছেন শ্যুটিং ফ্লোরেই। যাঁর গানের অন্ধ ভক্ত, তাঁর বিয়ের খবর শুনে কী মনে হয়েছে? শুধুই আনন্দ নাকি কোথাও যেন নিজের গল্পের সঙ্গেই মিলে গিয়েছে অনুপমের গল্পটাও? শ্যুটিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে, এবিপি লাইভের কাছে (ABP Live) অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের খবর নিয়ে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। 

১৪ ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই, একদিকে যেমন শুভেচ্ছাবার্তা এসেছে যুগলের কাছে, তেমনই শ্রীময়ীর কপালে জুটেছে কটাক্ষ, ট্রোলিং। সেইসবকে অবশ্য পাত্তা দিতে এখন নারাজ অভিনেত্রী। নিজের বিয়ে, স্বপ্নপূরণের পরিকল্পনায় বুঁদ তিনি। তবে তার মধ্যেও ট্রোলিংয়ের মানসিকতা নিয়ে সোজাসাপ্টা জবাব তাঁর।

শ্রীময়ীর মতো, অনুপমকেও কি সোশ্যাল মিডিয়ায় 'কঠিন পরীক্ষা' দিতে হবে বিয়ের সংবাদে? অভিনেত্রী বলছেন, 'আমরা পরিচিত মুখ, কিন্তু তার বাইরে গিয়েও, একজন সাধারণ মানুষ। বিয়ের সিদ্ধান্তটা সম্পূর্ণ দুজন মানুষের ব্যক্তিগত। এর আগে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), শ্রাবন্তীদি (চট্টোপাধ্য়ায়ের) সঙ্গে তুলনা করা হচ্ছিল। এখন অনুপমদাকে নিয়েও শুরু হয়েছে। অথচ যে মানুষগুলো এইসব বলছেন, তাদের এই যোগ্যতায় পৌঁছনোর ক্ষমতাই নেই। অথচ এরপরে যখন কোনও শো হবে, এই মানুষেরাই ভিড় জমাবেন। অর্থাৎ, যে খ্যাতি ওদের রয়েছে, তা নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়েছে। একজন মানুষ কাকে ভালবাসবেন, কতবার বিয়ে করবেন সেটা নিয়ে সমাজের এত মাতামাতি কিসের! বিয়ে তো হচ্ছে দুজন মানুষের। তাঁরা একে অপরের সঙ্গে ভাল-মন্দ ভাগ করছেন। কেউ রাস্তায় মাইক নিয়ে বেরিয়ে নিজেদের সম্পর্ক জাহির করতে যাননি। কাউকে বিব্রতও করেননি। এখন মোবাইলের আড়ালে লুকিয়ে মন্তব্য করাটা বড় সোজা। আমি তো বলব, এই সমস্ত কাজে মন না দিয়ে, নিজেদের সম্পর্ক, পরিবার দেখুন। আপনাদের এত আফশোশ কেন? আপনি পেলেন না তাই? বুঝতে পারছি না।'

ব্যক্তিগতভাবে অনুপমের অন্ধ ভক্ত শ্রীময়ী। প্রিয় গায়কের নতুন জীবন শুরুর কথা শুনে তিনি বলছেন, 'অনুপমদা অত্যন্ত ভাল, খুব শান্ত একজন মানুষ। যাঁর সঙ্গে নির্দ্বিধায় গল্প করা যায়। অনুপমদা আর প্রস্মিতাদিকে অনেক শুভেচ্ছা। ওঁরা যেন আগামীদিনে ভাল থাকে, সুখী থাকে, আনন্দে থাকে।'

আরও পড়ুন: Piya on Anupam Marriage: বিয়ে করছেন অনুপম, খুশি প্রাক্তন স্ত্রী পিয়া, ট্রোলিং এড়িয়ে ভাল থাকুক, দিচ্ছেন শুভেচ্ছা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget