এক্সপ্লোর

Piya on Anupam Marriage: বিয়ে করছেন অনুপম, খুশি প্রাক্তন স্ত্রী পিয়া, ট্রোলিং এড়িয়ে ভাল থাকুক, দিচ্ছেন শুভেচ্ছা

Piya Chakraborty reacts on Anupam Marriage: বিয়ের খবর প্রকাশ্যে আশার পরেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল পিয়াকে। অনুপমের ক্ষেত্রেও কি এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে?

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই যেমন এসেছিল শুভেচ্ছাবার্তা, তেমনই জায়গা করে নিয়েছিল কটাক্ষও। এক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার চোখে তিনি 'ভিলেন' হয়ে গিয়েছিলেন। পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজকর্মী ও সঙ্গীতশিল্পী। অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) স্ত্রী। তবে একসময় তাঁর সম্পর্ক ছিল অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে। ছিল বিবাহবন্ধনও। সেই বন্ধন ছিন্ন হয়, ২০২১ সালে। এরপরে ২০২৩ সালের শেষে পরমব্রতর সঙ্গে আইনি বিয়ে সারেন পিয়া। সেই খবর প্রকাশ্যে আসতেই যথেষ্ট কটাক্ষ শুনতে হয়েছিল পরমব্রত ও পিয়া দুজনকেই। আর আজ, অনুপমের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই কী বলছেন তাঁর প্রাক্তন স্ত্রী?

এবিপি লাইভকে (ABP Live) পিয়া বললেন, 'অনুপম আর প্রস্মিতা দুজনের সঙ্গেই আমার আলাপ রয়েছে। ব্যক্তিগতভাবে ওদের শুভেচ্ছাও জানিয়েছি বিয়ের জন্য। স্বাভাবিকভাবেই আমি ভীষণ খুশি ওঁদের বিয়ের খবর শুনে। অনুপম আর প্রস্মিতার আগামীর পথ চলা শুভ হোক।'

বিয়ের খবর প্রকাশ্যে আশার পরেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল পিয়াকে। অনুপমের ক্ষেত্রেও কি এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে? পিয়া বলছেন, 'সেটা তো আমি বলতে পারব না। তবে নিজে কোনও চেনা মুখ হলে বা কোনও চেনা মুখের সঙ্গে যুক্ত থাকে এটা একটা সমস্যা তো বটেই। সবসময় মানুষের নজরবন্দি থাকতে হয়। তবে আমি চাই অনুপম আর প্রস্মিতা ভাল থাকুন।'

এত কটাক্ষ, ট্রোলিং... কখনও এটা কি শিল্পীসত্ত্বাকে মানসিকভাবে ভীষণ আঘাত করে? পিয়া বলছেন, 'কেবল শিল্পী কেন, যে কোনও মানুষকে নিয়ে ট্রোলিং হলেই তাঁর খারাপ লাগবে। এটা তো ভীষণ টক্সিক একটা রীতি। তবে আমার বিশ্বাস, সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতাও আমাদের সবার রয়েছে।'

আগামী মাসের ২ তারিখ পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন অনুপম রায় ও প্রস্মিতা পাল (Prashmita Paul)। আজই প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের খবর। এবিপি লাইভকে নিজের বিয়ে নিয়ে অনুপম বলছেন, 'পরিকল্পনা ছিল না বিয়ে করার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। আমি এখনও সম্পর্কে আশাবাদী'

আরও পড়ুন: Anupam Roy Marriage: 'আমি সম্পর্কে আশাবাদী, হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিই', মার্চেই ভালবাসার সফর শুরু অনুপমের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget