News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

Tunisha Sharma Suicide Case: জেলে চুল রাখার অনুমতি পেলেন শিজান খান, বাড়ানো হল নিরাপত্তাও

Tunisha Sharma: সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চুল কাটা, জেলের নিরাপত্তা বৃদ্ধি এবং মেডিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শিজান খানের অনুরোধগুলি বাসাই আদালত মঞ্জুর করেছে।

FOLLOW US: 
Share:

নয়াদিল্লি: তুনিশা শর্মা মৃত্যু কাণ্ডে (Tunisha Sharma Death Case) গ্রেফতার অভিনেতা শিজান খান (Sheezan Khan) তাঁর চুল না কাটার (No Hair Cut) ও মেডিক্যাল কাউন্সেলিং (medical counselling) করানোর অনুরোধ করেন বলে খবর সূত্রের। অভিনেতা শিজান খানের ক্ষেত্রে বিচারাধীন অভিযুক্তদের পরিচালনার বিষয়ে জেল নির্দেশিকা অনুসরণ করা হবে, কর্তৃপক্ষ সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আদালতকে জানিয়েছিল।

তুনিশা শর্মা মৃত্যু তদন্তে জেলে শিজান, তাঁর অনুরোধ কি মানা হল?

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চুল কাটা, জেলের নিরাপত্তা বৃদ্ধি এবং মেডিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শিজান খানের অনুরোধগুলি বাসাই আদালত মঞ্জুর করেছে। আগামী এক মাসের জন্য, টেলিভিশন অভিনেতার চুল কাটা হবে না।

এর আগে, ঠাণে সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ শিজান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাখিল করা একটি আবেদনের জবাবে বাসাই সেশন কোর্টে তাদের আবেদন জানিয়েছিল যে অভিনেতা তাঁর সিরিয়ালের চিত্রগ্রহণের সময় উপস্থিতিতে ধারাবাহিকতার জন্য চুল না কাটার অনুমতি চেয়েছিলেন।                                          

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি শিজান খানের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন: 'Pushpa: The Rise': রাশিয়ায় অব্যাহত 'পুষ্পারাজ', মুক্তির ১ মাস পরেও ৭৭৪ প্রেক্ষাগৃহে চলছে সিনেমা

টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শিজান খানকে। সোমবার অভিযুক্তের আইনজীবী ও পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অভিনেতার মা কহেকশন ফৈজি (Kehekshan Faisi) জানান যে তাঁকে একটি আবেগঘন ভয়েসমেল পাঠিয়েছিলেন অভিনেত্রী। সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে সেটি শোনানোও হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভয়েস মেসেজ শুনেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে কোনও বিষয় নিয়ে বেশ ঘেঁটে ছিলেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি আমার কাছে খুব মূল্যবান, আম্মা, অনেকটা মূল্যবান... আপনি জানেনও না, সেই কারণে আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে ইচ্ছা করে। সেই কারণে আমার মনে যাই চলবে, আমি আপনাকে জানাব... কিন্তু জানি না, জানি না, কী যে হচ্ছে আমার নিজেরই জানা নেই।'

Published at : 03 Jan 2023 11:06 PM (IST) Tags: Entertainment Entertainment News Tunisha Sharma sheezan khan Tunisha Sharma Suicide Case

সম্পর্কিত ঘটনা

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!

Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

বড় খবর

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি

Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি