এক্সপ্লোর

Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!

Daniel Radcliffe: কিশোর বয়সেই জগৎ জোড়া খ্যাতি পেয়েছিলেন ড্যানিয়েল। যাকে বলে উন্মাদনা, সেটা অনুভব করেছিলেন ড্যানিয়েল সেই বয়সে, যে বয়সে তাঁর বুদ্ধি পরিণত হয়নি ততটাও

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ছোটবেলাতেই 'হ্যারি পটার' খ্যাত ড্যানিয়েল র্যাডক্লিফ স্বীকার করেছেন মদের নেশার কথা।
  • অল্প বয়সে খ্যাতি সামলাতে না পেরে মদ্যপান ও ধূমপানে আসক্ত হয়েছিলেন তিনি।
  • ১৮ বছর বয়সে মদ্যপানে ডুবে থাকলেও, ২০১০ সালে নেশা ছাড়ার চেষ্টা করেন।
  • ২০১১ সালে ফের আসক্ত হলেও, শরীরচর্চা ও নেশা ত্যাগে সুস্থ হন।

কলকাতা: একটা সময়ে কার্যত হার্টথ্রব ছিলেন তিনি কিশোরীদের। সেই গোল গোল চশমা, কপালে কাটা দাগ, কপালের ওপর এলোমেলো চুল... 'হ্যারি পটার' (Harry Potter) বললে, তিনি ছাড়া আর অন্য কারও মুখই মনে পড়ে না আট থেকে আশির। ড্যানিয়েল র‌্যাডক্লিফ (Daniel Radcliffe)। একাধিক অন্যান্য ছবিতে অভিনয় করলেও, তাঁকে দর্শক মনে রেখেছে হ্যারি পটার হিসেবেই। গল্পের সঙ্গে সঙ্গে, বয়স বেড়েছে হ্যারির। বয়স বেড়েছে ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও! তাঁর ব্যক্তিগত জীবন ও বদলে গিয়েছে। তবে পর্দার মতো সুন্দর, ম্যাজিক্যাল হয়নি তাঁর জীবন। একটা সময়ে, তিনি আসক্ত হয়ে পড়েছিলেন মদের নেশায়। সেই প্রভাব পড়েছিল তাঁর শরীরেও। সেই কথা সদ্যই স্বীকার করেছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। 

কিশোর বয়সেই জগৎ জোড়া খ্যাতি পেয়েছিলেন ড্যানিয়েল। যাকে বলে উন্মাদনা, সেটা অনুভব করেছিলেন ড্যানিয়েল সেই বয়সে, যে বয়সে তাঁর বুদ্ধি পরিণত হয়নি ততটাও। ড্যানিয়েল যখন বড়পর্দায় 'হ্যারি পটার' হিসেবে পা রাখেন, তখন তিনি নিতান্তই কিশোর। হগওয়ার্টসের সেই যাদু স্কুল, ম্যাজিকের দুনিয়া.... এই সমস্ত কিছু পর্দায় ফুটিয়ে তুলতে তুলতে ড্যানিয়েল র‌্যাডক্লিফ বোধহয় মনে করেছিলেন, জীবনটা বোধহয় স্বপ্নের মতোই। ড্যানিয়েল জানিয়েছেন, তিনি খুব অল্প বয়সেই নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। ঘন ঘন ধূমপান, নেশায় বুঁদ হয়ে থাকতেন পর্দার 'হ্যারি পটার'। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন ড্যানিয়েল। তবে এবার তিনি সরব হয়েছেন, শিশুশিল্পীদের প্রয়োজনীয় 'থেরাপি' নিয়ে।

ড্যানিয়েল জানিয়েছেন, মাত্র ১৮ বছর বয়সে মদে ডুবে থাকবেন তিনি। এই পরিস্থিতির জন্য অবশ্য তিনি অল্প বয়সে খ্যাতি পাওয়াকেই দাবি করে। অল্প বয়সে পাওয়া খ্যাতি তিনি সামলাতে পারেননি। তিনি চেয়েছিলেন, আরও জনপ্রিয়, আরও ভাল অভিনেতা হয়ে উঠতে। সেই কারণেই তিনি মদ্যপান আর ধূমপান শুরু করেন। কিন্তু হিতে বিপরীত ফল হয়। কিন্তু একটা সময়ের পরে, ড্যানিয়েল বুঝতে পারেন, অতিরিক্ত নেশার কারণে তাঁর শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে। ২০১০ সালে নেশা থেকে সরে আসেন ড্যানিয়েল। 

তবে ২০১১ সালে, ফের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। তবে এই সময়ে, কষ্ট শুরু হয় ড্যানিয়েলের। সেই সময়ে নেশা ছেড়ে তিনি শরীরচর্চায় জোর দেন। একেবারে ছেড়ে দেন কফি, তামাক ও মদ। পাশাপাশি নিয়মিত শুরু করে শরীরচর্চা। ধীরে ধীরে শরীর ঠিক হতে শুরু করে তাঁর। সেই বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন ড্যানিয়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget