এক্সপ্লোর

প্রচুর উপহার, কেক, কার্ড, ফুল, জন্মদিনের আয়োজনে আপ্লুত উষসী

হাজির কেক, প্রচুর উপহার আর ফুল। আয়োজন দেখে আপ্লুত অভিনেত্রী উষসী রায়। সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিলেন জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও। বন্ধু ও পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটালেন 'বার্থডে গার্ল' উষসী রায়।

কলকাতা: হাজির কেক, প্রচুর উপহার আর ফুল। আয়োজন দেখে আপ্লুত অভিনেত্রী উষসী রায়। সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিলেন জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও। বন্ধু ও পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটালেন 'বার্থডে গার্ল' উষসী রায়।

ধারাবাহিকে পর্দায় পরিচিত মুখ উষসী। 'বকুল কথা' ধারবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। এরপর কাদম্বিনী ধারাবাহিকেও নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয়তা পেলেও এই ধারাবাহিক শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই দুটি ধারাবাহিক ছাড়াও, মিলন তিথি ধারাবাহিকে অভিনয় করেছিলেন উষসী রায়। তবে এখনও পর্যন্ত কাদম্বিনী চরিত্রটিকেই আশীর্বাদ বলে মনে করেন উষসী। মহালয়াতেও একটি প্রথম সারির চ্যানেলে মা দুর্গার একটি রুপে অভিনয় করেছিলেন উষসী।

এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কোন কিছু নিয়েই ভাবতে চান না উষসী, তা নিজেই জানিয়েছিলেন। ছোট পর্দায় অভিনয় কিছুদিনের জন্য বন্ধ রেখে এই মুহূর্তে ওয়েব প্লাটফর্মে নতুন কিছু কাজ করছেন এই অভিনেত্রী।

কয়েক মাসে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন, ওজন কমিয়ে যেন হয়ে উঠেছেন আগের থেকে আরও সুন্দরী এবং ফিট। সম্প্রতি মাতৃদিবস উপলক্ষে ‘হইচই অ্যাপ’-এ মুক্তি পেয়েছে বিদীপ্তা চক্রবর্তী এবং উষসী রায়ের দারুণ মিষ্টি ভিডিও। মা ও মেয়ের সম্পর্কের এই ভিডিও দেখে প্রত্যেকেই প্রশংসা করেছেন।

বাস্তব জীবনেও মা উষসীর সবচেয়ে ভালো বন্ধু। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। লকডাউনে মা-বাবার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন উষসী।

উষসীর শেয়ার করা একাধিক ভিডিওতে কখনও অভিনেত্রীকে দেখা গেল উপহার খুলতে আবার কখনও মোমবাতি নিভিয়ে কেক কাটলেন অভিনেত্রী। বন্ধুতে হাতে বানিয়ে প্রচুর উপহার দিয়েছিলেন উষসীকে। ক্যামেরার সামনে সেই সমস্ত উপহার অনুরাগীদের দেখালেন তিনি। কখনও আবার কেক, মোমবাতি দেখে উচ্ছাসে ফেটে পড়লেন। তবে কেবল একদিন নয়, জন্মদিনের আগে একটি রেস্তোঁরায় জন্মদিন উদযাপন করেছিলেন উষসী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget