Adah Sharma: এবার রোম্য়ান্টিক নাটকে একেবারে অন্য় অবতারে ধরা দিতে চলেছেন আদাহ্ শর্মা
Romantic drama: ইতিমধ্য়েই নতুন কাজের জন্য় প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

কলকাতা: 'দ্য় কেরালা স্টোরি' মুক্তির পরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী আদাহ্ শর্মা। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'কম্য়ান্ডো'। সেটিও দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আর এবার শোনা যাচ্ছে, একটি রোম্য়ান্টিক নাটকে দেখতে পাওয়া যাবে এই অভিনেত্রীকে।
বলিউড সূত্রের খবর, আদাহ্ শর্মা এই প্রোযেক্টের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রোযেক্ট আছে অভিনেত্রীর হাতে। যার মধ্য়ে রয়েছে আন্তর্জাতিক প্রযেক্টও। তবে এই রোম্য়ান্টিক নাটকে একেবারে অন্য় অবতারে ধরা দেবেন অভিনেত্রী।
উল্লেখ্য়, গতকাল ১১ আগস্ট মুক্তি পাবে আদাহ্ শর্মা অভিনীত সিরিজ 'কমান্ডো' । এই সিরিজ সম্পর্কে বলতে গিয়ে, আদাহ বলেছিলেন, "আমি কমান্ডো ২ এবং ৩-এ ভাবনা রেড্ডির চরিত্রে অভিনয় করেছি। বিশ্বের যেখানেই একজন কমান্ডো তৈরি হচ্ছে সেখানে ভাবনা রেড্ডি কয়েক সেকেন্ডের জন্য হলেও সেখানে থাকবেন কিন্তু সে নিশ্চিত করবে যে সে সেখানে আছে! ভাবনা চরিত্রটি ওটিটি কমান্ডো এবং চলচ্চিত্রের মধ্যে সংযোগকারী উপাদান।" প্রেম এবং আদাহ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন অমিত সিয়াল, তিগমাংশু ধুলিয়া, শ্রেয়া চৌধুরী এবং মানিনী চাড্ডা।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
প্রসঙ্গত আদাহ শর্মা 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক হয়েছিল যথেষ্ট। এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে অনেকেই নাকি এই ছবির জন্য প্রশংসা করেছিলেন আদাহর। আর এই ছবি মুক্তির পরেই একের পর এক ছবির অফার আসে আদাহ্-র কাছে। অভিনেত্রী বলেছিলেন, 'আমার কাছে এখন প্রচুর ছবির অফার। অনেকেই নতুন ছবি আমায় নিয়ে পরিচালনা করতে চান। অনেক চিত্রনাট্যের মধ্যে থেকে কাজ বেছে নিতে খুব ভাল লাগছে। আমি চাই ইন্ডাস্ট্রিকে আরও অনেক ভাল ছবি উপহার দিতে।'
এর আগে নিজের ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে কথা বলতে গিয়ে আদাহ্ বলেছিলেন, ' আমি এই ছবিতে রাজি হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। আমরা এই ছবিতে কিছু আতঙ্কবাদীদের কথা বলেছিলাম। শুধু তাই নয়, বেশ কিছু ধর্মীয় ঘটনাও ছিল। এই ছবিটা নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু যাঁরা এই ছবিটা দেখেছেন, তাঁদের কিন্তু আদৌ কোনও বিভ্রান্তি ছিল না। প্রত্যেকের কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়েছিল। তবে অনেকেই ছবিটি দেখেননি। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Before You Go
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন






















