এক্সপ্লোর

Novel Coronavirus: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

ICMR: Indian Council of Medical Research (ICMR)-এর ছত্রছায়ায় থাকা দেশের একাধিক হাসপাতালের নেটওয়র্ক এই গবেষণাপত্র প্রকাশ করেছে।

নয়াদিল্লি: ভয়াবহতা কাটিয়ে ওঠা গলেও নোভেল করোনাভাইরাসের চোখরাঙানি বন্ধ হয়নি। আবারও নতুন করে চরিত্রবদল করেছে যেমন, তেমনই করোনা পরবর্তী সমস্যাও লেগে রয়েছে রোগীদের মধ্যে। সেই আবহেই উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এল। করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যাঁদের, ছাড়া পাওয়ার এক বছরের মধ্যে তাঁদের মধ্যে ৬.৫ শতাংশেরই মৃত্যু হয়েছে বলে দাবি গবেষকদের। (Novel Coronavirus)

Indian Council of Medical Research (ICMR)-এর ছত্রছায়ায় থাকা দেশের একাধিক হাসপাতালের নেটওয়র্ক এই গবেষণাপত্র প্রকাশ করেছে। ৩১টি হাসপাতাল থেকে প্রাপ্ত ১৪ হাজার ৪১৯ রোগীর সংক্রমণ এবং তার পরবর্তী সমস্যা সংক্রান্ত নথিপত্র ঘেঁটে দেখা হয়। তাতে করোনা থেকে সেরে উঠে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক বছরের মধ্যে এবং তার কিছু পর পরই বহু রোগী মারা যান বলে জানা গিয়েছে। (COVID Deaths)

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে সেপ্টেম্বর থেকে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের মধ্যে ১৭.১ শতাংশের মধ্যেই করোনা পরবর্তী সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার CDC যেখানে দীর্ঘমেয়াদি কোভিড বা 'লং কোভিড' বলে ব্য়াখ্যা করেছে এই অসুস্থতাকে, সেদিকে ঘেঁষেননি ভারতীয় গবেষকরা।

আরও পড়ুন:  GST: এক কোটি টাকা পুরস্কার দেবে সরকার, শুধু করতে হবে এই কাজ

তবে করোনা পরবর্তী স্বাস্থ্যজনিত যে সমস্ত সমস্যা দেখা দেয়, তার মধ্যে ক্লান্তিভাব, শ্বাসকষ্ট, অস্বাভাবিক আচরণ, আচমকা বিস্মৃত হয়ে যাওয়ার মতো উপসর্গগুলিকে নথিভুক্ত করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক বছরের মধ্যে যাঁরা মারা যান, সে ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রদাহজনিত সমস্যা, ভাইরাসের হানায় অঙ্গের ক্ষতি এবং ফুসফুসের আবরণী রক্তনালির অকার্যকর হওয়াকেই কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক বছরের মধ্যে মারা গিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে পুরুষের সংখ্য়াই বেশি বলে জানিয়েছেন গবেষকরা। বিশেষ করে যাঁদের বয়স ৬০-এর ঊর্ধ্বে। কোমর্বিডিটিও ছিল অনেকের। তবে করোনার একটি টিকাও নিয়েছেন যাঁরা, তাঁদের মৃত্যুর ঝুঁকি একধাক্কায় ৪০ শতাংশ কমে যায় বলে জানানো হয়েছে। তবে করোনায় গুরুতর বা অতি সঙ্কটজনক পরিস্থিতি হয় যাঁদের, তাঁদের নিয়েই এই গবেষণা। হালকা উপসর্গ ছিল যাঁদের, তেমন গুরুতর অবস্থা হয়নি, বাদ রাখা হয়েছে তাঁদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget