এক্সপ্লোর

Aditi-Siddharth: রাজস্থানে রাজকীয় মালাবদল, সিদ্ধার্থের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহে বাঁধা পড়লেন অদিতি

Aditi Rao Hydari and Siddharth Marriage: দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম। সেই বন্ধন আবদ্ধ হয়েছিল বিবাহে। আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বার অনুষ্ঠান করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।

কলকাতা: প্রথম বিয়ে মন্দিরে, আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয় বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে বিয়ে সারলেন অভিনেত্রী। প্রথম বিয়ে তাঁরা সেরেছিলেন মন্দিরে, একেবারেই সাদামাটাভাবে। তবে এবার রাজকীয়ভাবে বিয়ে সারলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভাল আর কিছু নেই।'

অদিতি পরেছিলেন একটি ঢালা লাল রঙের ফুল হাতা লেহঙ্গা, মাথাপট্টির সঙ্গে চুল বেঁধেছিলেন টেনে বিনুনি করে। নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারি জড়োয়ার গয়না। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন মুক্তোরঙা শেরওয়ানি ও তার সঙ্গে মানানসই গয়না। একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন তাঁরা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম। সেই বন্ধন আবদ্ধ হয়েছিল বিবাহে। আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বার অনুষ্ঠান করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। 

এর আগে, সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী রীতি মেনে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে অদিতি পরেছিলেন সোনালি পাড়ের তসর রঙা লেহঙ্গা। যেখানে হামেশাই বলিউডের অভিনেতা অভিনেত্রীরা বিয়ের পোশাক হিসেবে বেছে নেন লাল বা বেজ বা অফ হোয়াইট পোশাককে, সেই দিক থেকে একেবারেই অন্য পথে হেঁটেছিলেন অদিতি। তবে বিয়ের শাড়ির জন্য বলিউডের পথে হেঁটেই তিনি বেছে নিয়েছেন সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে।  শাড়ির সঙ্গে মানানসই সোনা আর চুনির গয়নায় সেজেছিলেন অদিতি। 

তবে দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। তবে ভারি কাজের লেহঙ্গা নয়, অদিতি বেছে নিয়েছেন একেবারে ঢালা লাল রঙের লেহঙ্গা। চুল খোলা না রেখে বা খোঁপা না করে অদিতি বিনুনি করতে নিয়েছিলেন চুলে। এটাও সাধারণত দেখা যায় না। সব মিলিয়ে অদিতির বিয়ের সাজ ছিল বেশ আলাদা। রাজস্থানে অদিতির রাজকীয় বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

আরও পড়ুন: Writwik Mukherjee: দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে আইনি বিবাহ সারলেন 'আনন্দী'-র নায়ক ঋত্বিক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget