এক্সপ্লোর

Writwik Mukherjee: দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে আইনি বিবাহ সারলেন 'আনন্দী'-র নায়ক ঋত্বিক

Writwik Mukherjee News: বর্তমানে 'আনন্দী' ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক। তাঁর সঙ্গে অন্বেষার জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়

কলকাতা: ধারাবাহিকের নায়ক তিনি। বর্তমানে পর্দায় তাঁর সঙ্গে অন্বেষা হাজরার সঙ্গে পর্দায় তাঁর জমাটি রসায়ন। আর বাস্তবে? বাস্তবে দীর্ঘদিনের প্রেমিকা দিশা দাসের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন তিনি। কে তিনি? ঋত্বিক মুখোপাধ্যায়। বর্তমানে চলা জনপ্রিয় ধারাবাহিক 'আনন্দী'-র নায়ক। পর্দায় তাঁর সঙ্গে অন্বেষার জুটি বেশ জনপ্রিয়। তবে বাস্তবে ঋত্বিক দিশাকেই আইনি বিবাহ বন্ধনে বাঁধলেন। শ্যুটিং চলছে তাঁর। আর সেখান থেকে ছুটি নিয়েই ঘরোয়া আয়োজনে আইনি বিবাহ সেরেছেন ঋত্বিক। 

বিয়ের দিন ঋত্বিক পরেছিলেন একটি ঘিয়ে রঙের পাঞ্জাবি। ঋত্বিকের স্ত্রী দিশা পরেছিলেন একটি গোলাপি ও হলুদের সংমিশ্রণে শাড়ি। হালকা সাজে দুজনেই আংটি বদল সারেন। ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। উপস্থিত ছিলেন পরিবারের সবাই। তবে কেবলমাত্র ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি ভাগ করে নিয়েছেন ঋত্বিক ও দিশা দুজনেই। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। সেখানে লিখেছেন, প্রেমিক ও প্রেমিকা হিসেবে শেষ ডেট। সেখানে দেখা যাচ্ছে একটি শপিং মলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। খুবই ঘরোয়া পরিবেশেই বিয়ে সারেন দুজনে। বিনোদন দুনিয়ার কেউ উপস্থিত ছিলেন কি না সেই কথা জানা যায়নি। 

প্রসঙ্গত, বর্তমানে 'আনন্দী' ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক। তাঁর সঙ্গে অন্বেষার জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়। এতটাই যে, অভিনেতা যখনই তাঁর বাস্তবের জীবনসঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন, তখনই তাঁকে শুনতে হয়েছে যে অন্বেষার সঙ্গেই নাকি তাঁকে বেশি ভাল মানায়। তবে দিশা আর ঋত্বিকের প্রেম বেশ জমাটি। এর আগেও একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রেম নিয়ে রাখঢাক করেননি দিশা বা ঋত্বিক কেউই। পেশায় দিশা একজন নেটপ্রভাবী। সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক কনটেন্ট তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। এদিন নিজের প্রোফাইল থেকেও বিয়ের ছবি শেয়ার করে নেন দিশা দাস। তবে তাঁরা কবে সামাজিক বিবাহ করার পরিকল্পনা করছেন তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। আপাতত, বিয়ে সেরেই কাজে ফিরেছেন ঋত্বিক।        

আরও পড়ুন: Anushka Sharma: ভিগান জীবনযাত্রা আর মনোট্রফিক ডায়েট! অনুষ্কা যে সব নিয়ম মানেন শুনলে অবাক হবেন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget