এক্সপ্লোর

বৃহস্পতিবারের পর ফের শুক্রবার, এনসিবির মুখোমুখি হবেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে

এনসিবি সূত্রে দাবি, অনন্যা শাহরুখ খানের পুত্র আরিয়ানকে তিন দফায় মাদক সরবরাহ করেছিলেন। আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে এই তথ্য মিলেছে বলে এনসিবি-এর গোয়েন্দাদের দাবি।

মুম্বই: ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর অফিসারদের মুখোমুখি হতে চলেছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ের এই অভিনেত্রীকে এনসিবি তলব করেছে। গতকালও প্রায় দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর ফের আজ তলব করে NCB। 

এনসিবি সূত্রে দাবি, অনন্যা শাহরুখ খানের পুত্র আরিয়ানকে তিন দফায় মাদক সরবরাহ করেছিলেন। আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে এই তথ্য মিলেছে বলে এনসিবি-এর গোয়েন্দাদের দাবি। গতকালই অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি।  

বৃহস্পতিবার সকালে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন এনসিবি আধিকারিকরা। ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। তারপর তারা সোজা চলে যান মন্নতে। এনসিবি আধিকারিক বি বি সিংহর নেতৃত্বে অনন্যার বাড়িতে আসে টিম। এরপর বিকেল ৪টে নাগাদ এনসিবি দফতরে এসে পৌঁছন অনন্য়া পাণ্ডে। সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডেও। 

অন্যদিকে বৃহস্পতিবার মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর দেখা করতে যান শাহরুখ খান। এদিন সকালে ছোট গাড়িতে, কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে যান তিনি। নিয়ম মেনে জেলে ছিলেন মিনিট পনেরো-কুড়ি। জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলে ঢোকার আগে নিয়ম মেনে নিজের আধার কার্ড সমেত সব নথি দেখিয়েছেন শাহরুখ। কথাবার্তার সময় কাচের দেওয়ালের ওপারে ছিলেন আরিয়ান। ঘরে হাজির ছিলেন জেলের চার নিরাপত্তা রক্ষী। করোনার জেরে এতদিন জেলবন্দিদের সঙ্গে আত্মীয় পরিজনেদের দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের। গতকালই সেই নিয়ম শিথিল করা হয়েছে।

উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের, শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে বুধবার আদালতে এমনই দাবি করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আর এরইসঙ্গে ফের একবার খারিজ হয়ে যায় আরিয়ান খানের জামিনের আবেদন। বিশেষ NDPS আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget