এক্সপ্লোর

Aindrila Sharma Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা? কেমন রয়েছেন এখন?

Aindrila Sharma: আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপদজনকভাবে ওঠানামা করছে। এখন কেমন আছেন তিনি?

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) আবারও রাখা হল ভেন্টিলেশনে। বুধবার সকালে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফের তাঁকে ভেন্টিলেটরেই (ventilator) রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। ওষুধ পত্র বা চিকিৎসায় বিশেষ সাড়া তিনি দিচ্ছেন না। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

আশঙ্কাজনক অভিনেত্রী

আজ প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হঠাৎই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে।

গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। সেই সময়ে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ফের তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। 

ডাক্তারেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন। সকলের বিশ্বাস টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলা এবারেও রোগকে হারিয়ে ফিরে আসবে সুস্থ হয়ে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেরই প্রার্থনা করা ছাড়া কোনও উপায় বিশেষ নেই। গত ১৪ জানুয়ারি, সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্ট আরও চিন্তা বাড়ায় সকলের। তিনি লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.' (অপরিবর্তিত)। 

 

আরও পড়ুন: Aindrila Sharma: 'তুমি লড়াকু সৈনিক, রোগকে হারিয়ে দ্রুত ফিরে এসো', ঐন্দ্রিলার আরোগ্য কামনায় সাধারণ মানুষও

গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার পোস্টের ছড়াছড়ি। তবে আজকের খবর প্রকাশ্যে আসতেই যেন সকলের মনে প্রার্থনার জোর আরও খানিক বেড়ে গেছে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ছোটপর্দার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত, গায়িকা রাজনীতিক অদিতি মুন্সী, সকলেই পোস্ট করেছেন। প্রসঙ্গত, জনপ্রিয় চ্যানেল জি বাংলার তরফ থেকেও একটি ছবি পোস্ট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। 

বারবার ঐন্দ্রিলাকে জিততেই দেখেছেন মানুষ। তামাম বঙ্গবাসীর প্রার্থনা এবার আরও জোরদার। সকলেই আশা করছেন এবারেও তিনি ফিরে আসবেন। আবারও তিনি যোগ দেবেন কাজে। ঐন্দ্রিলা ফিরে আসুক ফিনিক্স হয়ে, এই প্রার্থনাই রইল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget