এক্সপ্লোর

Aindrila Sharma: 'তুমি লড়াকু সৈনিক, রোগকে হারিয়ে দ্রুত ফিরে এসো', ঐন্দ্রিলার আরোগ্য কামনায় সাধারণ মানুষও

Aindrila Sharma Recovery: বারবার ঐন্দ্রিলাকে জিততেই দেখেছেন মানুষ। তামাম বঙ্গবাসীর প্রার্থনা এবার আরও জোরদার। সকলেই আশা করছেন এবারেও তিনি ফিরে আসবেন, আবারও তিনি যোগ দেবেন কাজে।

কলকাতা: প্রায় দিন ১৫ পার। এখনও লড়াই জারি। হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হঠাৎ করে ফের হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়েছেন তিনি। স্বাস্থ্যের উন্নতির খবরের আশায় যখন সকলে বসে রয়েছেন তখন সাত সকালে এই খবরে ভেঙে পড়েছেন অনেকেই। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সকলের করজোর। সেই তালিকায় ইন্ডাস্ট্রির (industry) বড় বড় নাম থেকে শুরু করে রয়েছেন সাধারণ মানুষও (common people)। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নজরে পড়ছে ঐন্দ্রিলা শর্মার হাসিমুখের ছবি। সেই সঙ্গে ক্যাপশনে তাঁর দ্রুত আরোগ্য কামনা। আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তাররা। পাশে রয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা। আর বাইরে থেকে বাকিদের প্রার্থনা করা ছাড়া এখন কোনও উপায়ই আর নেই।

ঐন্দ্রিলার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা

আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা বেশ সঙ্কটজনক। 

গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার পোস্টের ছড়াছড়ি। তবে আজকের খবর প্রকাশ্যে আসতেই যেন সকলের মনে প্রার্থনার জোর আরও খানিক বেড়ে গেছে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ছোটপর্দার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত, গায়িকা রাজনীতিক অদিতি মুন্সী, সকলেই পোস্ট করেছেন। প্রসঙ্গত, জনপ্রিয় চ্যানেল জি বাংলার তরফ থেকেও একটি ছবি পোস্ট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। 

ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনায় তারকারা

ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমরা সকলে তোমার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। তুমি আবারও সুস্থ ও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অনেক আদর ও ভালবাসা পাঠালাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

ধারাবাহিকের পরিচিত মুখ দেবপ্রতিম দাশগুপ্ত পোস্ট করেন ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি। লেখেন, 'এই মেয়েটা, এই সেদিন প্রিমিয়ারে আড্ডা হোলো, কত প্লানিং হোলো, জলদি সেরে উঠে আয় তো বোন।' (অপরিবর্তিত)

রাজনীতিক গায়িকা অদিতি মুন্সী লেখেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে জেদি, লড়াকু, শক্তিশালী শব্দ গুলির মানে খুঁজলে যে নাম প্রথমেই উঠে আসে, তা নির্দ্বিধায় ঐন্দ্রিলা শর্মা।
জীবন-মৃত্যুর এই অসম লড়াই জিতে ফিরে এসো ঐন্দ্রিলা। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। গেট ওয়েল সুন।' (অপরিবর্তিত)

ক্যান্সার জয় করে জনপ্রিয় অনুষ্ঠান 'দিদি নং ১'-এ এসেছিলেন ঐন্দ্রিলা। আজ জি বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করা হয়। লেখা হয়, 'প্রাণোচ্ছ্বল, হাসিখুশি ঐন্দ্রিলাকে আবার চাই আমাদের মাঝে। আমরা জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্রুত আরোগ্য কামনা করি।' (অপরিবর্তিত)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

ঐন্দ্রিলার পাশে সাধারণ মানুষ

বিনোদন দুনিয়ার সঙ্গে বিভিন্নভাবে জড়িত একাধিক মানুষের সোশ্যাল পোস্টে এখন শুধুই প্রার্থনা আর প্রার্থনা। তবে শুধু টলিউড বা টেলিউডই নয়, ঐন্দ্রিলা যেন 'ফিনিক্স হয়ে ফিরে আসে' সেই আশায় বুক বাঁধছে তামাম বঙ্গবাসী।

কেউ পোস্টে লিখছেন, 'প্রিয় ঐন্দ্রিলা , তুমি একজন লড়াকু সৈনিক, ওই সমগ্র রোগের বিনাশ ঘটিয়ে ফিরতে হবে তোমায় প্রিয়জনদের কাছে। তারা যে তোমার অপেক্ষায় বসে আছে।' অপর এক নেটিজেন লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো'। অপর একজন ঐন্দ্রিলা ও সব্যসাচীর ছবি একসঙ্গে পোস্ট করে লেখেন, 'সবাই প্রার্থনা করছে এই ভালোবাসাটার জয় দেখবে বলে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি।' 

আরও পড়ুন: Tathagata Bibriti: জন্মদিনে বিবৃতির চোখের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা তথাগতর

বারবার ঐন্দ্রিলাকে জিততেই দেখেছেন মানুষ। তামাম বঙ্গবাসীর প্রার্থনা এবার আরও জোরদার। সকলেই আশা করছেন এবারেও তিনি ফিরে আসবেন। আবারও তিনি যোগ দেবেন কাজে। ঐন্দ্রিলা ফিরে আসুক ফিনিক্স হয়ে, এই প্রার্থনাই রইল।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget