এক্সপ্লোর

Thank God: অগ্রিম বুকিংয়ে কত টাকার ব্যবসা করল 'থ্যাঙ্ক গড'?

Thank God Advance Booking: বহু ছবির নির্মাতারাই ভালো ব্যবসার আশায় এই সময়টা ছবি মুক্তির জন্য বেছে নেন। আজ মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে কত টাকা ঘরে তুলল 'থ্যাঙ্ক গড'?

মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মুক্তি পেতে চলেছে বলিউড (Bollywood) ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। দীপাবলির (Diwali 2022) উতসবের মাঝে ছবির মুক্তি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করে। ভালো ব্যবসার আশায় থাকেন নির্মাতারা। গত বছরই দীপাবলিতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতির পর যখন দেশজুড়ে প্রথম সিনেমা হল খোলে, সেই সময়ে মুক্তি পায় এই ছবি। স্বাভাবিকভাবেই করোনার সংক্রমণের আতঙ্কে যখন মানুষ দিন কাটাচ্ছে, সেই সময়ে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সিদ্ধান্ত অবশ্যই সাহসের। তারইমধ্যে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল 'সূর্যবংশী'। তাই বহু ছবির নির্মাতারাই ভালো ব্যবসার আশায় এই সময়টা ছবি মুক্তির জন্য বেছে নেন। আজ মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে কত টাকা ঘরে তুলল 'থ্যাঙ্ক গড'?

ছবি মুক্তির আগেই কত টাকার ব্যসা করল 'থ্যাঙ্ক গড'?

ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকারও বেশি টিকিট বুকিং হয়ে গিয়েছে অজয় দেবগনের (Ajay Devgn) ছবির। তাই তাঁদের ধারণা, 'থ্যাঙ্ক গড' প্রথমদিন ১০ কোটি টাকা থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে। যদিও অগ্রিম বুকিংয়ে বক্স অফিস কালেকশনের দিন থেকে কিছুটা পিছিয়েই রয়েছে এই ছবি। এর মূল কারণ, এইদিনই মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি 'রাম সেতু'। এছাড়াও রয়েছে আরও কয়েকটি ছবি। তাই একইদিনে বেশ কয়েকজন তারকার ছবি মুক্তি পাওয়ায় তার প্রভাব পড়ছে বক্স অফিস কালেকশনে। 

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথমদিনের অগ্রিম বুকিংয়ে 'থ্যাঙ্ক গড'-এর প্রায় ১.০৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এই সংখ্যাটা শেষ পর্যন্ত ১.২৫ কোটি টাকা হতে পারে বলে অনুমান ট্রেড অ্যানালিস্টদের। শুধু দীপাবলিই নয়। এই মুহূর্তে দেশজুড়ে আরও বেশ কিছু উতসব চলছে। তাই এই মরসুমে ছবি মুক্তি পেলে ভালো ব্যবসা করতে পারে, তা বলাই বাহুল্য। এই সংখ্যক টিকিট বিক্রি হওয়ার কারণে অজয় দেবগনের ছবি প্রথমদিন ১০ থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন - Janhvi Kapoor: প্রাক্তন প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি জাহ্নবী কপূর, ছবি ভাইরাল

প্রসঙ্গত, 'থ্যাঙ্ক গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র, রকুলপ্রীত সিংহকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই  রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তর ভূমিকায়। যিনি মানুষের কর্মফল বোঝাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget