এক্সপ্লোর

Top Social Post: অক্ষয়-টাইগারের পোস্ট ভাইরাল, 'ভুল' ভাঙালেন পরিণীতি, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: ১ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন তারকার কী কী পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: গতকাল ছিল ১ এপ্রিল। বিশ্বজুড়ে অনেকেই 'এপ্রিল ফুলস ডে' (April Fools' Day) পালন করেন। একে অপরকে বোকা বানানোর চেষ্টা, খানিক মজা করার চেষ্টা। আর সেই কথা মাথায় রেখেই এবার 'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমারকে (Akshay Kumar) বোকা বানালেন 'ছোটে মিঞাঁ' টাইগার শ্রফ (Tiger Shroff)। সঙ্গী তাঁদের গোটা টিম। মজার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। (Bade Miyan Chote Miyan)। অন্যদিকে, আপাতত তাঁর আসন্ন ছবি 'অমর সিং চমকিলা'র ('Amar Singh Chamkila' Promotion) প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবির প্রচারে তাঁর পোশাক দেখে নেটিজেনদের মধ্যে উস্কে ওঠে জল্পনা, তিনি নাকি অন্তঃসত্ত্বা (Pregnancy Rumours)। দিন কয়েক আগে একটি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালেন অভিনেত্রী নিজেই। এরপর আজ, আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে একেবারেই স্পষ্ট করে দেন যে তিনি সন্তানসম্ভবা নন। প্রচারের জন্য বেছে নিলেন একেবারে 'ফিটিং' পোশাক। ১ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন তারকার কী কী পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

'ছোটে মিঞাঁ' টাইগারের ফাঁদে পড়ে 'এপ্রিল ফুল' হলেন 'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমার, দেখুন ভিডিও

'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমারকে (Akshay Kumar) বোকা বানালেন 'ছোটে মিঞাঁ' টাইগার শ্রফ (Tiger Shroff)। সঙ্গী তাঁদের গোটা টিম। মজার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। (Bade Miyan Chote Miyan)। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা টাইগার শ্রফ। সেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে সফট ড্রিঙ্কের একটি বড় বোতল। সজোরে ভাল করে সেই বোতল ঝাঁকিয়ে চেয়ারে রেখেই তিনি দৌড়ে বাগানে চলে যান খেলতে। এরপরেই অক্ষয় সেখানে এসে পৌঁছন। তিনিও খেলায় যোগ দিতে যান। খেলা শুরুর আগেই অক্ষয়কে ওই বোতলটা টাইগার হাতে তুলে দিতে বলেন। এরপর অক্ষয়কে দিয়েই সেই বোতলের ঢাকনা খোলান তিনি। যে ঢাকনা খোলা, ওমনি ঝাঁকিয়ে রাখার জন্য কোল্ড ড্রিঙ্কের সমস্ত ফেনা উপচে অক্ষয়ের সারা মুখে গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে সকলকে চেঁচিয়ে 'এপ্রিল ফুল' বলতে শোনা যায়। বোকা বনে গিয়ে সেই বোতলের বাকি কোল্ড ড্রিঙ্ক টিমের বাকি সদস্যদের দিকেই ছিটিয়ে দেন 'বড়ে মিঞাঁ'। এই ভিডিও পোস্ট করে টাইগার ক্যাপশনে লেখেন, 'এপ্রিল ফুল বড়ে মিঞাঁ'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

 

'ফিটিং' পোশাকে ফিরলেন পরিণীতি, ভিডিও পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় টানলেন ইতি

কখনও বিমানবন্দরে ঢিলেঢালা শার্ট, কখনও ছবির ট্রেলার লঞ্চে ঢিলেঢালা কাফতান ড্রেস, সম্প্রতি বারবার এই ধরনের পোশাকে দেখা যাচ্ছিল 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। শিরোনামে উঠে আসে তাঁর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা। দিন কয়েক আগে একটি পোস্টে তিনি বুঝিয়ে দেন 'কাফতান পরা মানেই কেউ অন্তঃসত্ত্বা নন'। এদিন আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওয় লেখা দেখা যায়, 'আজ ভাল মতো ফিট করে এমন পোশাক পরছি, কারণ যখন আমি কাফতান ড্রেস পরার চেষ্টা করেছিলাম...' এরপরই ভিডিওয় ভেসে ওঠে একগুচ্ছ সংবাদ শিরোনাম। যেখানে প্রত্যেকটিতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রকাশ করা হয়েছিল। এদিন তাঁকে একটি সাদা রঙের প্যান্টস্যুট পরে দেখা গেল। তাঁর এই পোস্টে এক অনুরাগী লেখেন, 'দুই পোশাকেই তুমি রানির মতো'। আবার একজন লেখেন, 'যেটাই হোক, তুমি অত্যন্ত সুন্দর।' ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার ফিটেড পোশাকের জমানায় প্রবেশ করছি'। সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা 'অমর সিংহ চমকিলা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন ঢলঢলে কালো কাফতান ড্রেস। যা স্বাভাবিকভাবেই কারও নজর এড়ায়নি, বরং জল্পনা আরও জোরালো হয়। সকলের ধারণা হয় তিনি হয়তো 'বেবি বাম্প' ঢাকতেই এমন 'লুজ ফিটিং' পোশাক পরছেন। তবে সেই সমস্ত জল্পনার সরাসরি জবাব একটিমাত্র পোস্টে দিয়েছিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খানিক খোঁচা মেরেই লেখেন, 'কাফতান ড্রেস = অন্তঃসত্ত্বা। ওভারসাইজড শার্ট = অন্তঃসত্ত্বা। আরামদায়ক ভারতীয় কুর্তা = অন্তঃসত্ত্বা।' সবশেষে একটি হাসির ইমোজি। অর্থাৎ তাঁর ইঙ্গিত ছিল, যাই পরি তাতেই সন্তানসম্ভবা হওয়ার জল্পনা শুরু, যা হাস্যকর। সমস্ত জল্পনা এভাবেই হেসে ওড়ালেন তিনি

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

আরও পড়ুন: Top Entertainment News Today: শ্যুটিং করতে গিয়ে আহত কোয়েল, রাহুল-আথিয়ার পরিবারে নতুন সদস্য? আজকের বিনোদনের সারাদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget